আজ-  ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» ঈদ আগে মজুরি-বোনাসের দাবিতে মৌলভীবাজারে ট্রেড ইউনিয়ন সংঘের বিক্ষোভ মিছিল «» বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল «» কমলগঞ্জে হাজী আরব উল্লাহ-মরিয়ম বেগম ট্রাস্টের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ «» বগুড়ায় নারীসহ ২ মাদকসেবীর কারাদণ্ড «» কমলগঞ্জে নারী অপহরণের চেষ্টা: ৩ জন গ্রেফতার, ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার «» মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন «» একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব মৌলভীবাজার এর খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ «» ভূমিকম্প ও অগ্নি নির্বাপক মহড়ার মধ্য দিয়েকমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত «» শিক্ষার মান বৃদ্ধিতে প্রাইভেট স্কুলকেই উদ্যোগ নিতে হবে- প্রফেসর জয়নুল আবেদীন চৌঃ «» লন্ডনে কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্যারিসে দূতাবাসে বাংলা বর্ষ ১৪২৫ ঊযাপিত

মোহাম্মদ আব্দুল মুহিব,ফ্রান্স:

ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদ্‌যাপন করা হয়েছে বাংলা নববর্ষ ১৪২৫। এতে প্যারিসে বসবাসরত বাংলাদেশি নাগরিকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। গত রোববার (১৩ মে) দূতাবাস প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলা নববর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে বক্তব্য দেন কাজী ইমতিয়াজ হোসেন
বাংলা নববর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে বক্তব্য দেন কাজী ইমতিয়াজ হোসেন
বর্ষবরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন উপস্থিত সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলা নববর্ষ কালক্রমে বাঙালি সংস্কৃতির সর্বজনীন ও সর্ববৃহৎ উৎসবে পরিণত হয়েছে।
বর্ষবরণ উপলক্ষে নানা রঙের বৈশাখী মুখোশ, ব্যানার-ফেস্টুনে দূতাবাস প্রাঙ্গণ সুসজ্জিত করা হয়। অনুষ্ঠানে আগত অতিথিদের উদ্দেশে দূতাবাস পরিবারের সদস্যরাসহ প্রবাসী বাংলাদেশিরা প্রাণবন্তভাবে বাংলা গান ও কবিতা পরিবেশন করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে আগত অতিথিদের ঐতিহ্যবাহী দেশীয় খাবার দিয়ে মধ্যাহ্নভোজে আপ্যায়ন করা হয়।