আজ-  ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ  «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান

কিউবার রাজধানী হাভানাতে একশ’র বেশি যাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত

কিউবার রাজধানী হাভানাতে একশ’র বেশি যাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনা ঘটেছে।
হাভানাতে হোসে মার্টি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি একটি মাঠের মধ্যে বিধ্বস্ত হয়। বিমানটিতে ১০৪ জন যাত্রী এবং নয়জন বিদেশী কেবিন ক্রু ছিলেন। স্থানীয় গণমাধ্যমে বলা হচ্ছে যাত্রীদের মধ্যে শুধু তিনজন বেঁচে আছেন। তবে গুরুতর আঘাত নিয়ে। শহরের মুল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে কালো ধোয়ার কুণ্ডলী উড়তে দেখা যাq আভ্যন্তরীণ রুটে চলাচল করা এই বিমানটি দেশটির পূর্বাঞ্চলের ওলগিন শহরে যাচ্ছিলো। মেক্সিকোর একটি কোম্পানির কাছ থেকে ধারে বিমানটিকে ব্যাবহার করছিলো কিউবার রাষ্ট্রীয় বিমান সংস্থা। কিউবার প্রেসিডেন্ট মিগেল ডিয়ায ক্যানেল ঘটনাস্থল গেছেন। তিনি স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, “একটি দুর্ভাগ্যজনক বিমান দুর্ঘটনা ঘটেছে। মনে হচ্ছে মৃতের সংখ্যা খুব বড়। যা মোটেও আশাপ্রদ খবর নয়”

বিবিসি বাংলা।