আজ-  ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু «» বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার «» নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ «» National Human Rights Commission Act 2026 (Draft) «» বগুড়া সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উদ্বোধন  «» বগুড়া সান্তাহার কলসা স্কুলে সংবর্ধনা ও   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রো শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত «» নওগাঁয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

নির্বাচনে ভোটের বাক্স চুরি শুরু করেন জিয়া: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেছেন, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে পুরোপুরি স্বাধীনভাবে দায়িত্ব পালন করেছে নির্বাচন কমিশন (ইসি)। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের যে রকম নিয়ম, তাতে আমাদের হাত-পা বাঁধা।’ খুলনার নবনির্বাচিত মেয়র তালুকদার আবদুল খালেক রোববার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। আওয়ামী লীগের বিজয়ে দলের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলের তৈরি নৌকা দিয়ে শুভেচ্ছা জানান তিনি। খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী হওয়ায় নবনির্বাচিত মেয়র এবং খুলনাবাসীকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে যে কোনো নির্বাচনে জয়লাভ করা আওয়ামী লীগের জন্য কোনো কঠিন কাজ নয়, তা আবার প্রমাণিত হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সরকারে এসে দিনবদলের সনদ বাস্তবায়নের মাধ্যমে বিগত ৯ বছরে দেশের মানুষকে উন্নত জীবন দিতে সক্ষম হয়েছি।’ তিনি বলেন, জনগণের ভোট ও সমর্থন আওয়ামী লীগের পক্ষে রয়েছে। যতগুলো আন্তর্জাতিক সংস্থা সার্ভে করেছে তারা দেখেছে গণমানুষের আস্থার জায়গায় আওয়ামী লীগের অবস্থান অনেক ওপরে।
ইসি দলীয় মন্ত্রীদের নির্বাচনী প্রচারে অংশ নিতে দেয়নি মন্তব্য করে শেখ হাসিনা বলেন, নির্বাচনে পুরোপুরি স্বাধীনভাবে দায়িত্ব পালন করেছে নির্বাচন কমিশন। ভারত ও যুক্তরাজ্যে এ ধরনের নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী পর্যন্ত অংশগ্রহণ করে থাকে। খুলনা সিটি করপোরেশন নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এত সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে কবে হয়েছে? তারপরও যাঁরা এই নির্বাচন নিয়ে কথা বলে, তাঁদের আমি এই জবাব দিতে চাই,Ñবাংলাদেশে নির্বাচন নিয়ে যে খেলা, সিল মারা, ভোটের বাক্স চুরি করাসহ যত অপকর্ম হয়েছে, তা শুরু করে গেছেন জিয়াউর রহমান।’ প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণার মাধ্যমে দেশে হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের রাজনীতির সূচনা করেন। প্রধানমন্ত্রী ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সাল নাগাদ উন্নত করে গড়ে তোলার রাজনৈতিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এ সময় দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সংসদ সদস্য শেখ হেলাল এবং দলের কেন্দ্রীয় ও খুলনার স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 নি অ