সাবেক জেলা সাংবাদিক ফোরামে সাধারণ সম্পাদক ও মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি তমাল ফেরদৌস দুলালের বাবা মৌলভীবাজার পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারি মো: আব্দুল খালিক এর মৃত্যুতে দীপ্তনিউজ সম্পাদক ও দীপ্তনিউজের পরিবারবর্গ শোক প্রকাশ করেছে, তার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেছেন। তিনি গত ২০ মে সকাল ১০ টার দিকে শহরের সাকির্ট হাউজ এলাকার নিজ বাসায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউনি) তাহার জানাজার নামায ওই দিন বিকাল ৫ টা ৪০ মি: সময় মৌলভীবাজার টাউন ইদগা ময়দানে আনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ,২ মেয়েসহ আসংথ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।






