আজ-  ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু «» বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার «» নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ «» National Human Rights Commission Act 2026 (Draft) «» বগুড়া সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উদ্বোধন  «» বগুড়া সান্তাহার কলসা স্কুলে সংবর্ধনা ও   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রো শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত «» নওগাঁয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

মৌলভীবাজারে জোড়া খুনের প্রধান আসামী’র আত্মসমর্পন

স্টাফ রিপোর্টার,মৌলভীবাজার থেকে: মৌলভীবাজারে ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলী শাবাব ও ছাত্রলীগ কর্মী নাহিদ আহমদ মাহি হত্যাকা-ের প্রধান আসামী ছাত্রলীগ নেতা আনিসুল ইসলাম চৌধুরী তুষার গতকাল(মঙ্গলবার) দুপুরে ১নং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী বাহাউদ্দিনের কাছে আত্মসমর্পন করে। পরে আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এসময় আসামী পক্ষের ৬/৭ জন আইনজীবি উপস্থিত ছিলেন বলে নিহত শাবাবের মামা রুমেল আহমদ নিশ্চিত করেন। মৌলভীবাজার মডেল থানার ওসি মোহাম্মদ সোহেল আহম্মদ ও মামলার তদন্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর সন্ধ্যার পর অভ্যন্তরীণ দ্বন্ধের জেরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খুন হন ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলী শাবাব ও কর্মী নাহিদ আহমদ মাহি। এঘটনায় নিহত শাবাবের মা সেলিনা রহমান একটি হত্যা মামলা দায়ের করেন।