আজ-  ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১১ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: বগুড়ায় মির্জা ফখরুল «» শ্রীমঙ্গলে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি মুজিবুর রহমানের «» সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি হোটেল শ্রমিক ইউনিয়নের «» নতুন কুড়ি জাতীয় পর্যায়ের বালক কাবাডি প্রতিযোগীতায় সিলেট বিভাগ চ্যাম্পিয়ন «» নওগাঁয় ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার «» মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার প্রতিবাদে উদ্বেগ প্রকাশ মুজাহিদ আজমী’র  «» সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার শহর শাখার নতুন কমিটি গঠন- সভাপতি শ্যামল, সম্পাদক পৌষী «» লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটলো শ্রীশ্রী জগন্নাথদেবের ৯ দিনের উৎসব «» কমলগঞ্জে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের মানবিক উদ্যোগ: কবর খননকারীদের জন্য এসএসের চাউনি নির্মাণ।

মৌলভীবাজারে ‘দুর্জয় ক্লাবের’আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মৌলভীবাজারে ‘দুর্জয় ক্লাবের’ উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত…
স্টাফ রিপোর্টার :দুর্গম গতি,নব উদ্যম ও এগিয়ে যাওয়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত সমাজসেবী ও ক্রিড়া ভিত্তিক সংগঠন দুর্জয় ক্লাবের উদ্যোগে গত ২২ ই মে ৫ রমজান রোজ মঙ্গলবার শহরের অভিজাত রেস্টুরেন্ট রেস্ট ইন হোটেল এন্ড রেস্টুরেন্টে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে দুর্জয় ক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ মেরাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাকবীর হোসাইনের পরিচালনায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)জনাব মনিরুজ্জামান । বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা প্রশাসন মৌলভীবাজারের এনডিসি জনাব বসিরুল ইসলাম,জেলা পরিষদ মৌলভীবাজারের প্যানেল চেয়ারম্যান হাসান আহমদ জাবেদ,বিশিষ্ট লেখক ও ব্যাংকার আবু তাহের,জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন ও মনসুরনগর ইউনিয়নের সাবেক দুবারের নির্বাচিত চেয়ারম্যান জনাব সাদিকুর রহমান।তাছাড়াও অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাসস ও পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি ডা: সাদিক আহমদ,জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক সুবোধ কুমার বিশ্বাস ,বিশিষ্ট নাট্যকার খালেদ চৌধুরী,দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক সিনিয়র সাংবাদিক বকসী ইকবাল আহমদ,সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সদস্য সচিব এম মুহিবুর রহমান মুহিব,সদর থানার ওসি নজরুল ইসলাম (তদন্ত),এসআই জাহিদ আহমদ,এসআই ট্রাফিক সার্জেন্ট আল আমিন ,বাঁধন থিয়েটারের সভাপতি রুহেল আহমদ চৌধুরী,জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ অপু,প্রমুখ।বক্তারা দুর্জয় ক্লাবের আয়োজনের ভুয়সী প্রশংসা করে ব্যক্তি,সমাজ ও রাষ্ট্রের কাজে সর্বোপরি সমাজসেবী কাজে দুর্জয় ক্লাবের অংশগ্রহণ দেশ ও জাতির জন্য অত্যন্ত গৌরবের বিষয়। সেইসব সামাজিক কাজে বিশেষ করে মাদক বিরুধী কাজ ও তরুনদের সুস্হ ভালো মন মানসিকতা তৈরী করার জন্য খেলাধুলাসহ নানাবিধ কর্মকান্ডে দুর্জয় ক্লাবের সরব ভুমিকা আরো যাতে এগিয়ে যায় সেজন্য সবাই প্রশাসন সহ সমাজসেবী মন মন:মনস্ক ব্যক্তিদের দ্বারা সহযোগিতা পায় এ প্রত্যাশা ব্যক্ত করেন।তাছাড়াও ইফতার মাহফিল ও আলোচনা সভায় উপস্হিত ছিলেন সাংবাদিক জ ই সরকার জবলু, সাংবাদিক দুরুদ আহমদ,অনলাইন প্রেসক্লাবের সভাপতি মসাঈদ আহমদ,দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার মো:ইমাদ উদ দীন,দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, ফটোনিউজ বিডির সম্পাদক এমদাদুল হক,ইম্পিরিয়েল কলেজের প্রভাষক উমর ফারুক,ডেইলি মৌলভীবাজার ডট কমের সম্পাদক সোহেল রানা সুমন,দুর্নীতি মুক্তকরণ জেলা কমিটির সেক্রেটারী এম এ সামাদ,সাগঠনিক এম এ কাইয়ুম সুলতান,আদর মাদকাসক্ত কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক নিখিল তালুকদার,মান্না,ব্যাংক কর্মচারী ফেডারেশনের সেক্রেটারী এ কে এম আকলু আহমদ,সাংবাদিক উমর ফারুক নাঈম, সাইক্লিং কমিউনিটির মডারেটর ইমন আহমদ,দুর্জয় ক্লাবের কার্যকরি পরিষদের সদস্য হাসান,রিপন আহমদ,সোহেল আশরাফ,তারেক,তফজ্জুর রহমান তুসার, এস এম কিবরিয়া,ফজলু,উবায়েদ,কামরুল,নাঈম,রইছ উদ্দিন,সাওন,মাহফুজ, ফজলু ও অন্যান্য ।ইফতার মাহফিলে প্রায় দুই শতাধিক মানুষ উপস্হিত ছিলেন।