আজ-  ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ  «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান

কুষ্টিয়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে স্বরাষ্ট মন্ত্রালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী হালিম নিহত

রোকনুজ্জামান কুষ্টিয়া ||

কুষ্টিয়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে হালিম নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। কুষ্টিয়া শহরে নিশান মোড় হাউজিং ডি ব্লক এলাকায় শনিবার দিবাগত রাত ২টার দিকে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশের দাবী বন্দুকযুদ্ধের ঘটনায় থানার সাব ইন্সপেক্টর মোস্তাফিজসহ ৫ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি সাটারাগান, একটি পাইপগান, ১ রাউন্ড পিস্তলের গুলি, ২ রাউন্ড বন্দুকের গুলি, ৮ শত পিস ইয়াবা উদ্ধার করেছে। কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন জানান, হাউজিং ডি ব্লক এলাকায় একটি মাদক চক্র মাদক কেনাবেচা করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া মডেল পুলিশ ও ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি চালায়। গুলাগুলির এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটে। ঘটনাস্থলে হালিম নামের এক মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত হালিম স্বরাষ্ট মন্ত্রালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। সে সদর উপজেলার বড়িয়া এলাকার সলিম মন্ডলের পুত্র বলে স্থানীয়রা নিশ্চিত করেছে।