আজ-  ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» চলতি অর্থবছরের মধ্যে সব স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে: ——শ্রীমঙ্গলে প্রতিমন্ত্রী মীর শাহে আলম «» শ্রীমঙ্গলে নারীর লাশ উদ্ধার «» ফ্যাসিস্ট সরকারের  স্বৈরাশাসন চলালালে দেশে মানবাধিকার লুঙ্গিতো হয়েছে  «» বগুড়া সান্তাহারে পুকুর থেকে তিন মন রাক্ষুসে পিরানহা মাছ জব্দ, দুই চাষীকে জরিমা-না  «» সিলেটে সড়ক দূর্ঘটনা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন : আবু তালহা তোফায়েল  «» ধর্মীয় ভাবগাম্ভীর্যে হযরত শাহ আজম (রহ.)-এর ৪৭ তম উরুসে আউলিয়া ও ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন «» জনগণের অধিকার রক্ষায় যুবসমাজকে সোচ্চার হতে হবে «» বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল «» ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা: শ্রীমঙ্গলে আন্তর্জাতিক যুব দিবস পালিত «» শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি

ঙ্কায় তামিল ভাষার ৫ হাজার কোরআন বিতরণ

তুরস্কের ধর্মীয় কর্তৃপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট একটি ফাউন্ডেশন শ্রীলঙ্কার মুসলিমদের মাঝে তামিল ভাষায় অনুবাদসহ পাঁচ হাজার কোরআন শরীফ বিতরণ করেছে। ফাউন্ডেশনটি ১৭টি দেশে ৫৫ হাজার কোরআন বিতরণ করার উদ্যোগ নিয়েছে।

শ্রীলঙ্কার কিনিয়া, ক্যান্ডি, ত্রিনকোমালী এবং বাত্তিকালোয়া শহরের মসজিদে মসজিদে অনুষ্ঠানের মাধ্যমে এসব কোরআন বিতরণ করে তার্কি দিয়ানেত ফাউন্ডেশন। দিয়ানেত ফাউন্ডেশনের কর্মকর্তা মিকাইল কোলাক বলেন, গত কয়েকদিন আগে তামিল ভাষার অনুবাদসহ এসব কোরআন বিতরণ শুরু করা হয়।

কোলাক বলেন, এখনকার মুসলিমরা আমাদের জাতির প্রতি অনেক বেশি সম্মান প্রদর্শন করে। আমাদেরকে এখানে দেখতে পেয়ে তারা অত্যন্ত খুশি।

এসময় এই প্রকল্পে যারা অর্থায়ন করেছেন তাদেরকে ধন্যবাদ জানান দিয়ানেত ফাউন্ডেশনের এই কর্মকর্তা। ভবিষ্যতে আরও ভাষায় কোরআন অনুবাদ করা হবে বলেও জানান তিনি।

এর আগে দিয়ানেত ফাউন্ডেশনের উপ-প্রধান আবদুর রহমান চেতিন বলেন, শ্রীলঙ্কা, কলম্বিয়া, এল সালভেদর, গুয়েতেমালা, বেলিজ, হাইতি, পানামা, চিলি, ইকুয়েডর, পেরু, মালাবি, জিম্বাবুয়ে, ঘানা, কাজাখস্তান, নাখচিবান অটোনমাস রিপাবলিক, সিরিয়া এবং কেনিয়ায় ৫৫ হাজার কোরআন বিতরণ করা হবে।

বর্তমানে দিয়ানেত ফাউন্ডেশনের কাছে তুর্কি, ফরাসী, ইংলিশ, স্প্যানিশ, কাজাখ, আজেরি, চেউয়া, তামিল এবং কুর্দি ভাষায় অনুবাদ করা কোরআন শরীফ আছে।সূত্র: আনাদোলু এজেন্সি