আজ-  ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» এলাকাবাসী ও এই ওয়ার্ডের মেম্বারসহ ২ বছর যাবৎ চেষ্টা করেও «» নবীগঞ্জে রবীন্দ্র গ্রন্থাগারে রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন «» কমলগঞ্জে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীকাউকে পিছিয়ে আমরা কোন ধরনের উন্নয়ন করতে পারব না «» জুয়া ও মাদকের ভয়াবহ বিস্তার -অপরাধের ঝুঁকিতে মৌলভীবাজার শহর, ধ্বংসের পথে কিশোর-যুব সমাজ (পর্ব ১)  «» নওগাঁ জেলার মান্দা উপজেলায় চিরনিদ্রায় শায়িত হলেন ৯ যুবক : শোকে স্তব্ধ তিন গ্রাম «» আদমদীঘি চাঁপাপুর ইউনিয়নের পুলিশ ফাঁড়ির নতুন জায়গা পরিদর্শন «» অবিলম্বে দেউন্ডি টি কোম্পানীর ৪ টি চা-বাগানের শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করে বাগান চালুর দাবি জানিয়েছে চা-শ্রমিক সংঘ «» বকেয়া মজুরি পরিশোধ করে বাগান চালুর দাবি চা-শ্রমিক সংঘের «» UNESCO-Led Youth Research Warns of Growing Climate Pressures on Indigenous Communities «» শ্রীমঙ্গলে লেবু বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

বেলজিয়ামে বন্দুকধারীর হামলায় দুই পুলিশসহ নিহত ৪

বেলজিয়ামের পূর্বাঞ্চলের লিজে শহরে বন্দুকধারীর গুলিতে দুইজন নারী পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে চারজন নিহত হয়েছেন। নিহতের মধ্যে এক পথচারী রয়েছেন। পরে গুলি চালিয়ে বন্দুকধারীকে হত্যা করা হয়। স্থানীয় সময় মঙ্গলবার এ গোলাগুলির ঘটনা ঘটেছে। এএফপি, বিবিসি বেলজিয়ামের স্থানীয় দৈনিক লা লিব্রে বেলজিক পুলিশের বরাত দিয়ে বলেছে, হামলার সময় বন্দুকধারীকে আল্লাহু আকবার বলে চিৎকার করতে দেখা যায়। হামলাকারীর সন্ত্রাসবাদের উদ্দেশ্য থাকতে পারে বলে তদন্ত কর্মকর্তারা ধারণা করছেন।
লা লিব্রে বেলজিক পত্রিকাটি আরো বলেছে, ওই বন্দুকধারী এক নারীকে জিম্মি করে হামলা চালায়। বেলজিয়ামের ন্যাশনাল অ্যান্টি টেরোরিস্ট ক্রাইসিস সেন্টার এ ঘটনা পর্যবেক্ষণ করছে বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জ্যান জ্যাম্বোনে এক টুইট বার্তায় এ কথা জানান।

স্থানীয় পত্রিকার বরাতে এএফপি বলছে, গোলাগুলিতে পুলিশের আরো দুই কর্মকর্তা আহত হয়েছেন। লিজের সরকারি প্রসিকিউটরের কার্যালয়ের এক মুখপাত্র গুলিতে দুই পুলিশ কর্মকর্তার প্রাণহানির তথ্য নিশ্চিত করলেও অন্যদের ব্যাপারে কোনো তথ্য জানাতে পারেননি।

বেলজিয়ামের সংবাদমাধ্যম আরটিবিএফ বলছে, ওই বন্দুকধারী মাদক সংক্রান্ত মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। এরপর বেশ কিছুদিন ছিলেন। কারাগারেই তিনি সন্ত্রাসবাদে উদ্বুদ্ধ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সোমবার কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান।