আজ-  ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১২ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» যুক্তরাজ্যে ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ «» উৎসবমুখর বর্ণাঢ্য আয়োজনে কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন «» মৌলভীবাজারে স্বামীর সম্পত্তি দখল ও আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন «» নওগাঁয় এক দিনে ৪ জনের মরদেহ উদ্ধার «» রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: বগুড়ায় মির্জা ফখরুল «» শ্রীমঙ্গলে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি মুজিবুর রহমানের «» সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি হোটেল শ্রমিক ইউনিয়নের «» নতুন কুড়ি জাতীয় পর্যায়ের বালক কাবাডি প্রতিযোগীতায় সিলেট বিভাগ চ্যাম্পিয়ন «» নওগাঁয় ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যসেবায় মুসলিম বিশ্বে কাতার সেরা

স্বাস্থ্যসেবার গুণগতমানের দিক দিয়ে মুসলিম বিশ্বের শীর্ষে রয়েছে কাতার। বিশ্বের অন্যতম প্রাচীন মেডিক্যাল জার্নাল দ্য লানসেটের এক জরিপ ফলাফলে এ তথ্য উঠে এসেছে।

দ্য লানসেটের প্রকাশিত ওই জরিপে দেখা যায়, মানের দিক দিয়ে স্বাস্থ্যসেবায় বিশ্বের ১৯৫টি দেশের মধ্যে কাতারের অবস্থান ৪১। উপসাগরীয় দেশগুলোর মধ্যে এরপরই রয়েছে কুয়েতের অবস্থান (৪৪)। এ ছাড়া, সৌদি আরব ৫২তম এবং ওমান ৫৪তম এবং বাহরাইন ৬৫তম অবস্থানে রয়েছে।

ওই জরিপমতে, স্বাস্থ্যসেবার মানের দিক দিয়ে ভারতের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। জরিপে বাংলাদেশের অবস্থান ১৩৩তম। এদিকে, শ্রীলংকা, মালদ্বীপ ও ভুটানের চেয়েও পিছিয়ে রয়েছে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় দেশ ভারত।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে লিবিয়া ৬৭তম, জর্ডান ৭৪তম, তিউনিসিয়া ৭৭তম অবস্থানে রয়েছে। মুসলিম দেশ তুরস্কও স্বাস্থ্যখাতে পিছিয়ে নেই। তালিকায় এ দেশের অবস্থান ৬০তম।

ল্যানসেট জানায়, বিশ্বের ১৯৫টি দেশের মধ্যে সূচকের হিসেবে স্বাস্থ্যসেবার মানের দিক দিয়ে বিশ্বের শীর্ষস্থানে অবস্থান করছে আইসল্যান্ড। আর সবার নিচে রয়েছে সেন্টার আফ্রিকান রিপাবলিকান। প্রথম দশটি দেশের মধ্যে আরও রয়েছে নরওয়ে (দ্বিতীয়), নেদারল্যান্ড (তৃতীয়), লুক্সেমবার্গ (চতুর্থ), অস্ট্রেলিয়া (পঞ্চম), ফিনল্যান্ড (ষষ্ঠ), সুইজারল্যান্ড (সপ্তম), সুইডেন (অষ্টম), ইতালি (নবম), এনডোরা (দশম)। এরপরে পর্যায়ক্রমে আয়ারল্যান্ড, জাপান, অস্ট্রিয়া, কানাডা, বেলজিয়াম, নিউজিল্যান্ড, ডেনমার্ক, জার্মানি, স্পেন, ফ্রান্স এবং ২০তম অবস্থানে রয়েছে সিঙ্গাপুর।

১৯৯০ সাল থেকে ২০১৫ পর্যন্ত সময়ে ১৯৫টি দেশে চিকিৎসাসেবার মান নিয়ে জরিপ করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।