আজ-  ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, একজনের ৩ মাসের কারাদণ্ড «» মৌলভীবাজারের বড়লেখায় বিষপানে নারী চা শ্রমিকের মৃত্যু  «» দৃশ্যমান দুর্যোগের বাইরে জলবায়ু পরিবর্তনের গভীর সংকট «» কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন «» মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা «» মৃত মুরগি বিক্রির’ অভিযোগকে মিথ্যা দাবি, অপপ্রচার বন্ধের আহ্বান «» জাতীয় মৎস্য পদক পেলেন-এমপি আব্দুল মহিত তালুকদার «» সান্তাহারে অব্যবস্থাপনায় আবাসিক হোটেলের জরিমানা «» তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» সা‌বেক স‌চিব জামাল উদ্দিন আহমেদ এর লন্ডন সফ‌রে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা

কুষ্টিয়া দৌলতপুরে অবৈধ ট্রলির চাকায় পিষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু

রোকনুজ্জামান কুষ্টিয়া ॥
কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ ট্রলির চাকায় পিষ্ট হয়ে মেরিনা খাতুন (৪৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। ৩১ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দৌলতপুর-থানামোড় সড়কের বাজুডাঙ্গা গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার শশীধরপুর গ্রামের মেহেরুল মন্ডলের স্ত্রী মেরিনা খাতুন পাখী ভ্যানে চার যাত্রী সহ যাচ্ছিল, এ অবস্থায় স্যালো ইঞ্জিন চালিত অবৈধ ষ্টেয়ারিং ট্রলি তাদের ভ্যানকে ধাক্কা দিলে মেরিনা রাস্তায় পড়ে গেলে, ট্রলির চাকার নীচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহত গৃহবধুর মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। দৌলতপুর থানার ডিউটি অফিসার সাহেব আলী সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বাজুডঙ্গা গ্রামের নীলচাঁদের ছেলে ঘাতক ট্রলি চালক শামীম (২৮) কে আটক করতে পারেনি পুলিশ, পরে উভয় পক্ষের লোকজন ১ লাখ ২০ হাজার টাকায় রফা হয়েছে। পুলিশ লাশ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে।