আজ-  ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৭ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের «» মৌলভীবাজারে লাইসেন্সবিহীন হোটেল-রিসোর্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসকের «» শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে দুলাল সভাপতি, মিছির সম্পাদক «» সান্তাহারে তরুণ উদ্যোক্তা খুঁজতে পূবালী ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ববিকে অশালীন বললেন অপু বিশ্বাস

অভিনেত্রী অপু বিশ্বাস ও ইয়ামিন হক ববির মধ্যে দ্বন্দ্বের কথা শোনা যাচ্ছিল বেশ কদিন ধরেই। এবার ‘হিরো– দ্য সুপারস্টার’ সিনেমার সহ–অভিনেত্রী ববির বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ হেনে বসলেন অপু বিশ্বাস। সম্প্রতি বিএফডিসিতে সিনেমাটির শুটিং চলাকালে গ্লিটজের সঙ্গে আলাপচারিতায় এই মন্তব্য করেন তিনি। শাকিব–ববি জুটির সিনেমা ‘রাজত্ব’-তে ববি ‘বেশ অশালীনভাবে নিজেকে মেলে ধরেছেন’ বলে মন্তব্য করেন তিনি। অপু বলেন, “এ সিনেমাতে ববি যেভাবে নিজেকে মেলে ধরেছে তা কোনোভাবেই একজন শীর্ষস্থানীয় অভিনেত্রীর উচিত নয়। পর্দায় তার এমন উপস্থিতি ভীষণ বিব্রতকর। পরিবারের সবাইকে নিয়ে এ সিনেমা দেখার মতো না।”ববি অভিনীত আগের সিনেমাগুলোতেও ববি ‘বেশ অশালীনভাবে’ নিজেকে উপস্থাপন করেছেন বলে মন্তব্য করেন অপু।তবে অপু বলেন  ববির ‘খোলামেলাভাবে’ পর্দায় আসার মূল দায় ‘রাজত্ব’ সিনেমার পরিচালক ইফতেখার চৌধুরীর ওপরই বর্তায়।‘হিরো–দ্য সুপারস্টার’ সিনেমা থেকে ববিকে বাদ দেওয়ার ব্যাপারে শাকিব খানকে কোনো পরামর্শ দিয়েছিলেন কি না এমন প্রশ্ন উড়িয়ে দিয়ে অপু বলেন, “প্রশ্নই আসে না। ববি তার চরিত্রটি করবে, আমি আমারটি। আমার সঙ্গে তার চরিত্রের কোনো সংযোগ নেই। ববি তার মতো করে শুটিং করবে। আমার কোনো আপত্তি নেই।”ববির সঙ্গে কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নেই বলেও দাবি করেন অপু। এদিকে গ্লিটজের তরফ থেকে ববির সঙ্গে কথা বলা হলে অপুর অভিযোগ আমলে নিতে অস্বীকৃতি জানান তিনি।“কে কি বলল, তা নিয়ে বসে থাকলে কি আমার চলে? আমি কিভাবে পর্দায় আসব সে তো পরিচালক জানে। গল্পের প্রয়োজনে খোলামেলা হয়েছি। অপুর ভালো লাগেনি তাতে কী! ‘রাজত্ব’ সিনেমাতে দর্শকের সাড়া পেয়েছি প্রচুর।”‘হিরো–দ্য সুপারস্টার’ সিনেমা থেকে বাদ পড়া এবং অপুর সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্ব নিয়ে খবরগুলো ‘ভুয়া’ বলে দাবি করেন ববি।