আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

মেয়ের ঠোঁটে চুমু খাওয়ার দায়ে ঐশ্বরিয়ার বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ

বিনোদন ডেস্ক: সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার নায়িকাদের অন্যতম তিনি। নিজের মেয়ের ঠোঁটে চুমু খাওয়ার দায়ে তার বিরুদ্ধেই কিনা আনা হল শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ। এমন কুৎসিত অভিযোগ এনেছেন সোশ্যাল মিডিয়ার কিছু নেটিজেন। শুধু তাই নয়, বলিউডের প্রভাবশালী বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বরিয়া সমকামী কিনা এমন প্রশ্নও ছুঁড়ে দিয়েছেন তারা। ঘটনা হচ্ছে, গত ১৩ মে ছিল বিশ্ব মা দিবস। ওইদিন একমাত্র মেয়ে আরাধ্য বচ্চনের ঠোঁটে চুমু খাওয়ার একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ক্যাপশনে লেখেন, ‘বিশ্বের সবচেয়ে সুখী মা’। মা–মেয়ের ভালোবাসার সেই ছবিই এখন প্রশ্নবানে জর্জরিত। তারকা মা–মেয়ের চুমু খাওয়ার সে ছবি প্রকাশ হতেই রা রা করে ওঠেন কিছু নেটিজেন। তাদের একজন মন্তব্য করেন, ‘কিছু কিছু তারকা আছেন যারা পশ্চিমা রীতি নকল করেন, বাচ্চাদের ঠোঁটে চুম খান। ব্যাপারটা খুবই বীভৎস!’ কেউ কেউ আবার এটাকে শিশুদের ওপর যৌন নিগ্রহ বলে উল্লেখ করেন। তবে মা–মেয়ের ভালোবাসার সেই মুহূর্তের পক্ষেও দাঁড়িয়েছেন অনেকে। ছবিটি নিয়ে যারা বাজে মন্তব্য করেছেন, তাদের সপাটে চড় মেরেছেন তারা। বলেছেন, ‘মা–মেয়েকে নিয়ে যারা বিকৃত ও অসুস্থ মানসিকতার মন্তব্য করেছেন তাদের চিকিৎসা হওয়া দরকার। মা–মেয়ের পবিত্র সম্পর্কের মধ্যে যারা যৌনতার গন্ধ পায়, তারা আর যাই হোক সুস্থ মানসিকতার মানুষ হতে পারে না।’