আজ-  ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ক্যাম্পাসে নোংরা ছাত্র রাজনীতির প্রভাবে শিক্ষার অবনতি ঘটেছে : ছাত্র জমিয়তের আলোচনা সভায় গোলাম আম্বিয়া কয়েছ  «» শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা «» মনুমুখ স্কুলে প্রধান শিক্ষক, আইনজীবী মৌলভীবাজার অঞ্চলের স্থানীয় শালিসির বিচারক শ্রী শ্রী ফনিন্দ কুমার ভট্টাচার্য, «» গাছ কাটছি মানে আমরা নিজেদেরই হত্যা করছি «» তরুণ ও শিক্ষার্থীদের অতুলনীয় আদর্শ মহানবী সা.: ছাত্র জমিয়ত সিলেট জেলা উত্তর  «» ‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে তালামীযে ইসলামিয়ার ‘মুবারক র‌্যালি’ সম্পন্ন : সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।  «» আদমদিঘী উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির  মাসিক  সভা অনুষ্ঠিত  «» মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র «» শমশেরনগরে ঈদে মীলাদুন্নবী ﷺ উপলক্ষে প্রচার মিছিল সম্পন্ন «» কমলগঞ্জের কুমড়াকাপনে ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে মোবারক র‌্যালি, প্রতিযোগিতা ও আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত।

রেকর্ড ভাঙতে যাচ্ছেন রেখা

বলিউডের চিরসবুজ অভিনেত্রী রেখা। মঞ্চেও যার চমকলাগানো পারফরমেন্সে একসময় মুগ্ধ হয়েছেন অসংখ্য দর্শক। যেমন তার অসাধারণ অভিনয় তেমনি নাচেও দারুণ দক্ষ তিনি। শক্তিশালী অভিনেত্রী হিসেবে ৭০ দশক থেকে আজ পর্যন্ত বলিউডে তার বেশ সুনাম থাকলেও গত ২০ বছর ধরে মঞ্চের পারফরমেন্স থেকে নিজেকে গুটিয়ে রেখেছেন। তবে এবার সেই রেকর্ড ভাঙতে যাচ্ছেন। হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, ব্যাংককের সিয়াম নিরামিত থিয়েটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইফা অ্যাওয়ার্ড। ওই অনুষ্ঠানে পারফরমেন্স করবেন রেখা। তিন দিনব্যাপী এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি শুরু হবে ২২শে জুন আর শেষ হবে ২৪শে জুন। জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠান উপস্থাপনায় থাকবেন করণ জোহর ও রিতেশ দেশমুখ। অনুষ্ঠানে ৬৩ বছর বয়সী সুন্দরী তারকা রেখার সঙ্গে পারফরমেন্স করতে দেখা যাবে রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর, অর্জুন কাপুর, কৃতি শ্যানন ও শাহিদ কাপুরসহ আরও অনেককেই।