আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

মাইকেল জ্যাকসনের বাবার মৃত্যু

মাইকেল জ্যাকসনের বাবার মৃত্যু পপ সম্রাট মাইকেল জ্যাকসনের বাবা জো জ্যাকসন মারা গেছেন। বুধবার সকালে ৮৯ বছর বয়সে আমেরিকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।মাইকেল জ্যাকসনের পরিবারের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন জো; তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তারকা শিল্পী মাইকেল জ্যাকসনের নবম মৃত্যুবার্ষিকীর দুইদিন পরই পৃথিবী থেকে বিদায় নিলেন তার বাবা জো।বিবিসি বলছে, মাইকেল জ্যাকসনসহ তার পাঁচ সন্তানকে নিয়ে এক সময় ‘জ্যাকসন ৫’ ব্যান্ড গড়ে তুলেছিলেন জো।মাইকেলের ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার বাবা। বাবার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিশ্চিত করেছেন মেয়ে লা টয়া জ্যাকসন।