আজ-  ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৭ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কার্ডিফ জালালিয়া মসজিদ এন্ড ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান এর নতুন কমিটি গঠন «» সিলেটের কৃষ্টি, সংস্কৃতির সমৃদ্ধ ভান্ডারকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে হবে- কাইয়ুম চৌধুরী «» কমলগঞ্জে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার লায়েস মিয়া «» চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ «» হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে  ৪র্থ ধাপে রামপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন। «» মাওলানা আবদুল আহাদ সাহেবের মৃত্যুতে আনজুমানে আল ইসলাহ  কমলগঞ্জ পৌর শাখার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ। «» শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট: ৮ হাজার ঘনফুট বালু, এক্সক্যাভেটর ও ৫টি মেশিন জব্দ «» বগুড়া সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, জরিমানা- সিলগালা  «» নওগাঁয় সড়ক দুর্ঘটনায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নিহত «» নওগায় মাদকবিরোধী অভিযান, টেপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

খলিসাকুন্ডি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন নুর বিশ্বাস

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন সাবেক ছাত্রলীগ নেতা, আল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশনের সদস্য, যুবলীগ নেতা, ব্যবসায়ী ও সমাজ সেবক নূর বিশ্বাস (বিদ্যুৎ)। বৃহস্পতিবার বৃহ:বার সকাল ১১ টায় সর্বসম্মতিক্রমে দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যবসায়ী ও সমাজ সেবক নূর বিশ্বাস (বিদ্যুৎ) কে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করা হয়। এ সময় দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, খলিসাকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদের, দৌলতপুর আসনের সংসদ পুত্র এমরান চৌধুরী কলিন্স, আওয়ালীগ নেতা শহিদুল ইসলাম সহ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সদস্যবৃন্দ। সদ্য গঠিত এ কমিটির অন্যান্যরা হলেন, প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল শুকুর মালিথা , সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সংরক্ষিত মহিলা অভিভাবক জহুরা খাতুন, সাধারণ অভিভাবক সদস্য প্রতিনিধিরা হলেন-কাজী আব্দুল¬াহ আল মামুন, আনোয়ার হোসেন, ইমদাদুল হক ও ইমদাদুল হক। আগামী ২ বছরের জন্য এ নতুন কমিটি গঠন করা হয়েছে বলে নব নির্বাচিত সভাপতি নূর বিশ্বাস (বিদ্যুৎ) জানান। দৌলতপুর উপজেলার নারী শিক্ষার অগ্রগ্রামী শিক্ষা প্রতিষ্ঠান খলিসাকুন্ডি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রতি বছরের ন্যায় এবারও এসএসসি ও জেএসসিতে শিক্ষার্থীরা ভাল ফলাফল অর্জন করেছে বলে অভিভাবকরা জানান। শিক্ষার্থীদের আরো ভাল ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষার্থী, অভিভাবক, স্কুলের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যদের তীক্ষè দৃষ্টি রাখার জন্য সকলের দাবি জানান।