দীপ্ত ডেস্কঃ
মৌলভীবাজার শহরের পুলিশ সুপারে বাসভবনের সামনে ভ্রমমাণ আদালত, ইভটিজিং মামলায় সাহাদ আল হাসানকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ৩১ জুলাই বিকাল ৪ ঘটিকায়, পুলিশ সুপারে বাসভবনে সামনে ও দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড. ইন্টা: এর রাস্তার দিয়ে যাওয়া সময় ২ স্কুল ছাত্রীকে বিভিন্ন ধরণের কথাবার্তা ও কারাপ ব্যবহার করে আসছিল, সাহাদ আল হাসান ও মোঃ জাকির হোসেন, আজ রিশকা আটক করে। এই সময়ে ২ স্কুল ছাত্রী পুলিশ সুপারের বাসায় এসে পুলিশ সুপারকে অবগত করিলে, এস আই জিয়াউল ইসলামকে পাঠিয়ে ২ জনকে আটক করেন। পরে পুলিশ সুপারের বাসায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শহরের দক্ষিণ কলিমাবাদ সেলিম আহমদ এর ছেলে, সাহাদ আল হাসান (২২) কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ এইচ এম আশরাফুল ইসলাম সহকারি কমিশনার ভূমি। সংঙ্গি মোঃ জাকির হোসেন জজ কোর্ট এপিপি কৃপাসিন্দুর সহকারি হিসাবে পরিচয় দেন এবং জিঙ্গাসা বাদে বলেন আমি কিছু বলি নাই শুধু নাম জিঙ্গাস করেছিলাম। মোঃ জাকির হোসেন(২১) বলেন আমি আর কখনও এরকম কাজে জরিত থাকবোনা বলে লিখিত দেয়। এসময়ে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ শাহজালাল ও অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম।
মৌলভীবাজার ইভটিজিং মামলায় যুবকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড
Catagory : ব্রেকিং নিউজ, মৌলভীবাজার | তারিখ : জুলাই, ৩১, ২০১৮, ৫:২৯ অপরাহ্ণ • ৫ বার পঠিত






