আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

মৌলভীবাজারে ইভটিজিং প্রতিরোধে বিশেষ অবদানের জন্য তিন ছাত্রী পুরস্কৃত

দীপ্ত ডেস্ক ঃ

মৌলভীবাজারে ইভটিজিং প্রতিরোধে বিশেষ অবদানের জন্য হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী ফাহমিদা রমজান নিশাত, অর্পিতা রায় তুলি ও শিমলা সুত্রধর পুজাকে পুরস্কৃত করলেন পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল বিপিএম বিদ্যালয় প্রাঙ্গনে আজ ১ আগষ্ট সকালে। এ সময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহম্মেদ, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগমসহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিবাবক ও শিক্ষকমন্ডলীবৃন্দ। পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল বিপিএম বিদ্যালয়ের সাহসী ও মেধাবী ছাত্রীদের প্রশংসা করেন এবং তাদের হাতে হাবিবুর রহমান রচিত মুক্তিযোদ্ধের প্রথম প্রতিরোধ নামক বই ও অন্যান্য পুরস্কার তুলে দেন। উল্লেখ- দীর্ঘদিন ধরে সেলিম সাহাদ আল হাসান ও তার বন্ধুদের নিয়ে স্কুলে আসা যাওয়ার পথে বিভিন্ন মেয়েকে ইভটিজিৎ করত। গতকাল বিকেলে মৌলভীবাজার পুলিশ সুপার এর বাসভবনের সামনে হাসান তার অপর সহযোগী বন্দু জাকিরকে নিয়ে মেয়েদেরকে উত্তক্ত্য করে। এই সময় সাদা পোষাকে পুলিশ সুপার মোহাম্মদ শাহ-জালাল তার বাসভবনের সামনে অবস্থান করছিলেন । মেয়েরা দৌড়ে এসে সাদা পোষাকে থাকা এসপির কাছে সাহায্য প্রার্থনা করলে পুলিশ সুপারের নির্দেশে দুই যুবককে আটক করে পুলিশ। পরে পুলিশ সুপার এর কার্যালয়ের সামনে মৌলভীবাজার সদর সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম. আরিফুল ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়ে হাসানকে ১মাসের বিনাশ্রম কারাদন্ড ও অপর সহযোগী জাকিরকে সতর্ক করেন।