আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

কুষ্টিয়ায় স্ত্রী আত্মহত্যার প্ররোচনার দায়ে স্বামীর যাবজ্জীবন

রোকনুজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি॥কুষ্টিয়ার সদর উপজেলার হররায় স্ত্রী খোদেজা খাতুন হত্যা মামলায় স্বামী আক্কাস আলী মিয়া (৫৮) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত ।
স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডগাছের ডালে ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা
বুধবার (২৪ অক্টোবর) দুপুর ১২টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন সদর উপজেলার হররা মাদ্রাসা পাড়ার মৃত আরশাদ আলী মিয়ার ছেলে আক্কাস আলী মিয়া (৫৮)। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৯ এপ্রিল আসামি তার নিজ বাড়িতে স্ত্রী সদর উপজেলার স্বস্তিপুর ভাদালিয়া গ্রামের শামসুল হক প্রধানের কন্যা খোদেজা খাতুন (৩৬) কে প্রথমে শারিরীক নির্যাতন পরে শ্বাসরোধ করে হত্যা শেষে গলায় দড়ি দিয়ে ঘরের মধ্যে ঝুলিয়ে রাখে।এঘটনায় নিহতের ভাই আব্দুল কাদের বাদি হয়ে আক্কাস আলীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা নং ৩১, তারিখ ১৯/০৪/২০১৭, ধারা ৩০৬ দ:বি:। ২০১৭ সালের ১৭ সেপ্টেম্বর এ মামলায় পুলিশ তদন্ত শেষে হত্যা মামলা হিসেবে আমলে নেয়ার সুপারিশ করে আদালতে চার্জশীট দাখিল করে। পরে মামলাটি ধারা ৩০২ দ:বি: হিসেবে আমলে নিয়ে আদালত স্বাক্ষ্য শুনানী করেন।কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের সরকারী কৌশুলী অ্যাড. সামস তানিন মুক্তি জানান, পুলিশের দেয়া তদন্ত প্রতিবেদনে আদালত দীর্ঘ শুনানী শেষে এই হত্যাকাণ্ডে সন্দেহাতীত ভাবে আসামির জড়িত থাকার প্রমাণ পাওয়ায় এই রায় ঘোষণায় একমাত্র আসামি আক্কাস আলীর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন