দৌলতপুর প্রতিনিধি ঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা
হোগলবাড়ীয়া ইউনিয় পরিষদের পশ্চিমে হাইস্কুল পাড়া গ্রামে আগুনে এক
বাড়ী ভষ্মিভ’ত হয়েছে। জানাগেছে ২৩ অক্টোবর রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার
দিকে এলাকার হাইস্কুলপাড়া গ্রামের হাফেজ মহাবুব আলমের ছেলে কাঞ্চন
আলির বাড়িতে বিদ্যুতের সর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে সমস্থ বাড়ী
পুড়ে ছায়ে পরিণত হয়, বাড়ির আসবাবপত্র নগদ টাকা, থাকার ঘর, রান্না
ঘরসহ পুড়ে যাওয়ায় পরিবারটি বর্তমানে খোলা আকাশের নীচে অবস্থান
করছে। তাদের আনুমানিক ক্ষতিরর পরিমান প্রায় ৩ লাখ টাকা। স্থানীয়
লোকজন ও ভেড়ামারা থেকে ফায়ার সার্ভিসের গাড়ী এসে আগুন নিয়ন্ত্রণ
করে।
দৌলতপুরে আল্লারদর্গায় আগুনে ১ বাড়ী ভষ্মিভুত
Catagory : কুষ্টিয়া, মৌলভীবাজার | তারিখ : অক্টোবর, ২৪, ২০১৮, ৮:০৩ পূর্বাহ্ণ • ৬ বার পঠিত






