দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে জাসদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টার সময় দৌলতপুর গার্লস ডিগ্রী কলেজের হলরুমে বাংলাদেশ জাসদ দৌলতপুর উপজেলা শাখার উদ্দোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ আঃ কুদ্দুস, সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ কুষ্টিয়া শাখার সভাপতি অধ্যক্ষ রেজাউল হক, কুষ্টিয়া জেলার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ,টি,এম আবুল মজনু , অধ্যাঃ রাজিবুল হাসান মেহেদী, সভাপতি বাংলাদেশ জাসদ কুমার খালী উপজেলা শাখা, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস(সাবেক চেয়ারম্যান),বীর মুক্তিযোদ্ধা সুলতান মুহাম্মদ, আমজাদ হোসেন প্রমুখ।
উক্ত সভায় একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে অধ্যক্ষ মোঃ রেজাউল হককে ৭৫ কুষ্টিয়া-১ আসনে দলীয় প্রার্থী হিসাবে ঘোষনা করা হয়। ১৪ দলের মনোনয়নের জন্য ১৪ দলীয় নেত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রীকে অনুরোধ জানানো হয়।
দৌলতপুরে জাসদের বর্ধিত সভা অনুষ্ঠিত
Catagory : কুষ্টিয়া, মৌলভীবাজার | তারিখ : অক্টোবর, ২৪, ২০১৮, ৯:১২ অপরাহ্ণ • ৫ বার পঠিত






