দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়ে বুধবার দুপুরে প্রতিবন্ধীতার কারন ও উত্তরন শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোস্তাক আহমেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেতুর মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের প্রোগ্রাম অফিসার মোঃ মহিরুল ইসলাম, সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম (শাহীন), বাঘা প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, ভেড়ামারা প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা খাতুন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ মজনুল কবীর পান্না, আরো বক্তব্য রাখেন প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়ের শিক্ষিকা জীবন নাহার,শেষে প্রতিবন্ধী শিল্পিরা সংগীত পরিবেশন করেন।
দৌলতপুরে প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধীতার কারণ ও উত্তরণ শীর্ষক সভা অনুষ্ঠিত
Catagory : কুষ্টিয়া, মৌলভীবাজার | তারিখ : অক্টোবর, ২৪, ২০১৮, ৯:০৬ অপরাহ্ণ • ২১ বার পঠিত






