আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

২৪৬ টপকালেই সিরিজ জয়

চট্টগ্রাম থেকে: সন্ধ্যা নামলেই শীতের আমেজ টের পাওয়া যায় চট্টগ্রামে। শিশিরে ভিজে যায় মাঠ। তালুতে বল গ্রিপ করা কঠিন, তাতে সুবিধা মিলবে রাতে যারা ব্যাট করবেন। সেই আশাতেই জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত মাশরাফীর। লক্ষ্যটাও আছে নাগালের মধ্যে।

বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এ ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে বাংলাদেশকে করতে হবে ২৪৭ রান। এই মাঠে সবশেষ ওয়ানডে হয়েছিল ২০১৬ সালের ১২ অক্টোবর। সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ দিয়েছিল ২৭৭ রানের পুঁজি। যেটি ১৩ বল হাতে রেখেই ৪ উইকেটে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড।

দুই বছর আগে হারের ক্ষতই এখন জিম্বাবুয়ের বিপক্ষে বড় রান টপকানোর অনুপ্রেরণা।
ব্রেন্ডন টেলরের ৭৫, সিকান্দার রাজার ৪৯ ও শেন উইলিয়ামসের ৪৭ রানে ভর করে বড় সংগ্রহের আভাস দিলেও স্লগ ওভারে টাইগার বোলারদের দারুণ বোলিংয়ে আড়াইশর আগে থেমে গেছে সফরকারীদের ইনিংস।

জিম্বাবুয়ে ৪২.২ ওভারে তুলে ফেলে ২০০ রান। হাতে তখনও ৬ উইকেট। শেষটায় মোস্তাফিজ-সাইফউদ্দিনের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ ৪৬ বলে তোলে ৪৬ রান।

১০ ওভারে ৪৫ রান দিয়ে ৩ উইকেট নেন সাইফ। একটি করে উইকেট নিয়েছেন মাশরাফী, মোস্তাফিজ, মাহমুদউল্লাহ ও মিরাজ।

মঙ্গলবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জানিয়েছিলেন, শিশিরের প্রকোপ থাকতে পারে মাঠে। আগে ব্যাট করলে বড় রানের আশা, আর পরে ব্যাট করলে শিশিরের সহায়তা নিয়ে বড় টার্গেট পেলেও সেটি টপকানো যাবে। মাশরাফীর বিশ্বাস রাখতে পারেন কিনা ব্যাটসম্যানরা সেটিই এখন দেখার
চ্যানেল আই