আবুল হায়াত বাচ্চু, সাভার প্রতিনিধি:আশুলিয়ায় নাদিম দেওয়ান নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তার নিকট হতে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে আশুলিয়ার নবীনগর এলাকার জাতীয় স্মৃতিসৌধের বিপরীত পাশের রাজধানী হোটেল এর সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী নাদিম দেওয়ান ধামরাই পৌর এলাকার আব্দুল খালেকের ছেলে ।
এ ব্যাপারে আশুলিয়া থানার এসআই মনিরুজ্জামান মোল্লা জানান, বড় ধরনের মাদকের চালান বিক্রি হচ্ছে এ ধরনের গোপন সংবাদের ভিত্ততে অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। আটক নাদিম দীর্ঘদিন যাবত এই এলাকায় মাদক ব্যাবসার করে যাচ্ছে।
এ ব্যাপারে আশুলিয়া থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আশুলিয়ায় দুই হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক






