আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তাদির কারাগারে

এমদাদুর রহমান চৌধুরী জিয়া, স্টাফ রিপোর্টার :
সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ শেষে ফেরার পথে বিএনপি
চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে
নাশকতার পুরনো একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে
কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সিলেট কোতোয়ালি থানায় দায়েরকৃত নাশকতা ও
পুলিশের কাজে বাধা দেয়ার একটি মামলায় তাকে সিলেটের অতিরিক্ত মুখ্য
মহানগর হাকিমের আদালতে হাজির করা হলে আদালতের বিচারক কারাগারে
পাঠানোর নির্দেশ দেন।
এর আগে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মহানগর পুলিশের প্রিজন
ভ্যানে করে খন্দকার আব্দুল মুক্তাদিরকে আদালতে হাজির করা হয়। এ সময়
বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী আদালত প্রাঙ্গণে ভিড়
করেন এবং খন্দকার মুক্তাদিরের মুক্তির দাবিতে ¯ে-াগান দেন।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত ১৫
অক্টোবর স্বেচ্ছাসেবক দলের একটি মিছিল থেকে পুলিশের ওপর হামলার
অভিযোগে এই মামলা করে পুলিশ। কোতোয়ালি থানার মামলা নম্বর ১৭। এতে
সন্দেহভাজন আসামি হিসেবে খন্দকার মুক্তাদিরকে গ্রেফতার দেখানো হয়।
সিলেট কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ
সেলিম মিঞা জানান, নাশকতা ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে
আটক খন্দকার মুক্তাদিরসহ চারজনকে বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির
করলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গতকাল বুধবার সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম সমাবেশ শেষে
ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা
পুলিশের একটি দল। পরে রাতেই তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা
হয়।