দৌলতপুর প্রতিনিধি : কাল্ব দৌলতপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ইউনিয়ন লিঃ-এর ৮ম
বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ অক্টোবর শুক্রবার সকাল ৯:৩০ ঘটিকায় হোসেনাবাদ ডাক্তার একরামূল হক মাধ্যমিক বালিকা বিদ্যালয়
প্রাঙ্গনে (কাল্ব) দৌলতপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ইউনিয়ন লিঃ এর আয়োজনে ৮ম
বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ কুতুব
উদ্দিন কাল্ব ডিরেক্টর, মেহেরপুর ও রাজশাহী বরেন্দ্র ‘খ’ অঞ্চল। বিশেষ অতিথি হিসাবে ছিলেন মোঃ
মামুনুর রহমান মিয়া, জেলা- ব্যবস্থাপক কাল্ব লিঃ মেহেরপুর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া। এবং মোঃ আনিসুর
রহমান জেলা প্রোগ্রাম অফিসার, কাল্ব লিঃ কুষ্টিয়া। উক্ত সভায় সভাপতিত্ব করেন- মোঃ রবিউল ইসলাম,
দৌলতপুর শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ইউনিয়ন লিঃ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠান থেকে আগত কাল্বের সদস্য শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ। সভায় বক্তারা বিগত বছরের
কাল্বের সফলতা- ব্যর্থতা ও আগামীতে উন্নয় নিয়ে আলোচনা পূর্বক সফল প্রতিষ্ঠান হিসাবে
কাল্বকে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যাক্ত করেন এবং সদস্যদের সঞ্চয় বৃদ্ধি ও নতুন সদস্য সংগ্রহের প্রতি
আহবান জানান। এই সভায় ভাল ব্যাক্তিত্বের জন্য দীঘল কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ
মনিরুল ইসলাম মন্টু প্রথম এবং ২য় পুরষ্কার পান মহিষকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ
আশরাফুল ইসলাম।
দৌলতপুরে কাল্ব-এর ৮ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
Catagory : কুষ্টিয়া, মৌলভীবাজার | তারিখ : অক্টোবর, ২৬, ২০১৮, ৪:০৮ অপরাহ্ণ • ৭ বার পঠিত






