দৌলতপুর প্রতিনিধি : বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব কুৃষ্টিয়ার দৌলতপুর উপজেলা শাখার
সাংবাদিকদের সাথে বাংলাদেশ আওয়ামী যুবলীগ দৌলতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আঃ কাদেরের
মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের
র্কায়ালয়ে এই মত বিনিময় অনুষ্ঠিত হয়। দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক
হজরত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ দৌলতপুর
উপজেলা শাখার সাধারণ সম্পাদক আঃ কাদের। দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের মধ্যে
উপস্থিত ছিলেন সহ-সভাপতি জামিরুল ইসলাম, সাধারণ সম্পাদক রনি আহমেদ, প্রচার ও দপ্তর সম্পাদক
আছানুল হক,অর্থ সম্পাদক সোহানুর রহমান (শিপন), নির্বাহী সদস্য আল্লাাউদ্দীন হোসেনর,জিল্লুর
রহমান,জুয়েলুর রহমান,হেলাল উদ্দীন প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তবে বলেন জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে অনেক কাজ করেছেন।
মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারন করে রেখে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়
নিশ্চিত করে বর্তমান সরকারকে ক্ষমতায় আনতে হবে এবং ৭৫ (কুষ্টিয়া) ১ দৌলতপুর আসনে জননেত্রী শেখ
হাসিনা যাকে নৌকা প্রতীক দেবে আমরা তার হয়ে কাজ করে যাবো।
দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে যুবলীগের সাধারণ সম্পাদক আঃ কাদেরের মত-বিনিময়
Catagory : কুষ্টিয়া, মৌলভীবাজার | তারিখ : অক্টোবর, ২৬, ২০১৮, ৪:১৪ অপরাহ্ণ • ১৩ বার পঠিত






