রোকনুজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি॥কুষ্টিয়া দৌলতপুরে ৯ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক। আজ শনিবার ভোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে একটি রেইডিং টিম অভিযান চালিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চর দিয়ার চর হোগল বাড়ীয়া হতে ৯ বোতল ফেন্সিডিল সহ একজনকে আটক করেছে ।আসামী ছালাম হোসেন(৩২) উক্ত এলাকার ইসলাম আলী ব্যাপারী পুত্র। তার বসত ঘর তল্লাসী করে উক্ত আলামত উদ্ধার ও আসামিকে আটক করা হয়। পরে পরিদর্শক মোহাম্মদ নুরুল আলম বাদী হয়ে আসামীর বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
কুষ্টিয়া দৌলতপুরে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক
Catagory : কুষ্টিয়া, মৌলভীবাজার | তারিখ : অক্টোবর, ২৭, ২০১৮, ৬:৪১ অপরাহ্ণ • ৬ বার পঠিত






