আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

সম্মিলিত নাট্য পরিষদের ব্যতিক্রমী আয়োজন

বৈঠকি আবহে মণিপুরি থিয়েটারের “কহে বীরাঙ্গনা” মঞ্চস্থ
সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকা শক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেট প্রথমবারের মতো সিলেটে মঞ্চস্থ করল ব্যতিক্রমী আয়োজনে বৈঠকি আবহে নাট্য প্রদর্শনী। গতকাল ২৭ অক্টোবর শনিবার প্রদর্শনীতে আমন্ত্রিত দল হিসেবে অংশ নেয় দেশের আলোচিত অন্যতম নাট্যদল মণিপুরি থিয়েটার, কমলগঞ্জ, মৌলীভবাজার। শারদাহল সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর মহড়া কক্ষে সন্ধ্যা ৬টা ও রাত ৮টায় মণিপুরি থিয়েটার তাদের সাড়া জাগানো নাটক “কহে বীরাঙ্গনা” মঞ্চস্থ করে। কহে বীরাঙ্গনা মাইকেল মধুসুদন দত্তের কাব্যকে সম্পাদনা ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা, নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেন দেশের বিশিষ্ট মঞ্চ অভিনেত্রী জ্যোতি সিনহা। প্রদর্শনী দু’টির পর নাট্য নির্দেশক ও অভিনেত্রী নাটক মঞ্চায়ন নিয়ে নাট্যকর্মী দশকের সাথে মুক্ত আলোচনায় অংশ নেন এবং দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

মহাভারতের চার নারীর বিরহ, প্রেম, ক্রোধ, ক্ষমা প্রভৃতি বিষয়কে নিয়ে এ নাটক গ্রন্থিত। নাটকের মূল কথা যুদ্ধ নয়, প্রেমেই প্রকৃত মুক্তি। শকুন্তলা, দ্রোপদী, দুঃশনা ও জনা এই চারটি চরিত্রের নাটকে জ্যোতি সিন্হার অভিনয় নাট্যকর্মী দর্শক মুগ্ধ হয়ে দেখেন। নাটকে স্মৃতি সিন্হা, শুক্লা সিন্হা, সুনন্দা সিন্হা, ভাগ্যলক্ষী সিন্হা কোরিওগ্রাফীতে অংশ নেন।

সম্মিলিত নাট্য পরিষদের মহড়াকক্ষে এই ব্যতিক্রমী আয়োজনকে ঘিরে সিলেটের নাট্যকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে। মুক্ত আলোচনায় বিশিষ্ট নাট্যজন অম্বরিষ দত্ত, অধ্যাপিকা ফারজানা সিদ্দিকা রনি, মু. আনোয়ার হোসেন রনি, মোস্তাক আহমেদ, সুতপা বিশ্বাস পল্লবী, আবু বক্কর আল-আমিন, মোঃ সায়েম সহ অন্যান্য নাট্যকর্মীরা অংশ নেন।

নাটক প্রদর্শনী শেষে সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত মণিপুরি থিয়েটারের অভিনেত্রী ও নির্দেশকের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন।