আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বন্দুকযুদ্ধে মাদক পাচারকারী নিহত : অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার

রোকনুজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি# কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি ও মাদক চোরাচালীর মধ্যে বন্দুকযুদ্ধে হায়দুল ফরাজী (২৪) নামে এক মাদক পাচারকারী নিহত হয়েছে। বিজিবি ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করেছে। আজ সোমবার ভো র৪টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্তের জামালপুর মাঠে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।৪৭ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্ণেল রাশেদ খান জানান, আজ রাত ৩.৪০টার দিকে ১০-১৫ জনের একদল মাদক চোরাচানালী ভারত থেকে মাদক নিয়ে ১৫২ সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল। এ সময় জয়পুর বিজিবি ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে পৌঁছালে বিজিকে লক্ষ্য করে মাদক চোরাচানালীরা পর পর ৩ রাউন্ড গুলি ছোড়ে। জবাবে বিজিবি সদস্যরা ৭ রাউন্ড গুলি চলালে প্রায় ২০ মিনিট ধরে চলা গোলাগুলির এক পর্যায়ে এক মাদক পাচারকারী নিহত হয়। পরে ঘটনাস্থলে পুলিশ ও এলাকাবাসী গিয়ে নিহত মাদক পাচারকারী হায়দুল ফরাজী বলে নিশ্চিত করে। ঘটনাস্থল থেকে একটি এলজি, ৫ রাউন্ড বন্দুকের গুলি, ৮ প্যাকেট গাঁজা ও বেশ কয়েক বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। নিহত মাদক পাচারকারী জামালপুর গ্রামের হাবু ফরাজীর ছেলে। পুলিশ নিহত মাদক পাচারকারীর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণের প্রস্তুতি নিচ্ছে।