রোকনুজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি॥কুষ্টিয়া দৌলতপুরে গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক। দৌলতপুর থানার মহিষকুন্ডি গ্রামের মৃত মসলেম ডাকের ছেলে মোঃ আকাল ডাক(৪৮)কে তার বসতবাড়ি হতে গাঁজা সহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম। সোমবার বিকাল ৩.০০ ঘটিকার সময় পরিদর্শক নুরুল আলমের নেতৃত্বে

তার বসত বাড়িতে অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। কুষ্টিয়া জেলা কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান গাঁজাসহ আটকের বিষয়টি নিশ্চিত করেন। দৌলতপুর থানায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।






