সাইফুল্লাহ সাদেক// রায় প্রত্যাখ্যান করে বিএনপির বিক্ষোভ কর্মসূচি ঘোষণা
জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রায়কে ফরমায়েশি রায় দাবি করে প্রত্যাখ্যান করেছে বিএনপি। প্রতিবাদে আগামীকাল সারা দেশে মহানগর ও জেলা শহরগুলোতে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে দলটি৷সোমবার নয়াপল্টনে রায় পরবর্তী সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপনারা অবগত হয়েছেন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালোদা জিয়াকে আরেকটি মিথ্যা মামলায় জড়িয়ে সাজা দেয়া হয়েছে। এই মামলায় বিচারকার্য একেবারে একতরফাভাবে চলেছে৷ তিনি অসুস্থ হওয়ায় আদালতে আসতে পারেননি। ফলে কারাগার তার জন্য আদালত স্থাপন করা হয়। তারপর তার চিকিৎসার ব্যবস্থা না করেই বিচার কাজ চালিয়ে যায়। এখনো তিনি হাসপাতালে আছেন। অসুস্থ অবস্থায় রায় দেয়া আইন বিরোধী।বিএনপি মহাসচিব বলেন, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে এবং তাকে রাজনীতি এবং আগামী নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে বেআইনিভাবে সাজা দেয়া হয়েছে। তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। এটা সম্পূ্র্ণ ফরমায়েশি রায়।তিনি অভিযোগ করেন, সরকার যা বলছেন আদালতে তার প্রতিফলিত হয়েছে। আমরা রায় প্রত্যাখ্যান করছি।মির্জা ফখরুল বলেন, সম্পূর্ণ বেআইনিভাবে সরকার টিকে আছে। তারা আরেকটি অবৈধ ও একতরফা নির্বাচন দিতে চায়। তাই বেগম খালেদা জিয়াকে রাজনীতি দূরে রাখতে এই রায়।এই সরকার অত্যন্ত সচেতন ও পরিকল্পিতভাবে গণতন্ত্র ধ্বংস করছে৷ মামলা মোকাদ্দমা দিয়ে বিরোধীদের রাজনীতি থেকে দূরে রাখা হচ্ছে৷তিনি আরো বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে সম্পূর্ণভাবে দেউলিয়া হয়ে গেছে৷ তারা একদলীয় শাসন কায়েম করতে চায়। কিন্তু জনগণ তা মেনে নিবে না৷ফখরুল বলেন, সরকারের প্রধানমন্ত্রী হেলিকাপ্টারে চড়ে সারা দেশে ভোট চাচ্ছেন, অন্যদিকে বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দি রাখছে৷ এই অবস্থায় কখনো একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না।রায়ের প্রতিবাদে বিক্ষোভ
জিয়া চ্যারিটেবল মামলার রায়ের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি৷ আগামীকাল সারাদেশের মহানগর জেলা শহরে এই বিক্ষভ কর্মসূচি পালিত হবে। জাতীয় ঐক্যফ্রন্ট সহ সবাইকে কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানান ফখরুল৷নয়াপল্টনে বিক্ষোভ
খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ করেছে ঢাকা মহানগর উত্তরের পদবঞ্চিত বিএনপি মেতারা।দুপুরে নয়াপল্টনে এই বিক্ষোভ করেন৷ রায়ের প্রতিবাদে মিছিলটি নয়াপল্টন থেকে ফকিরাপুল মোড়ে গিয়ে শেষ হয়।এসময় দুই জনকে আটক করা হয় বলে জানা গেছে। channelionline






