আজ-  ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৬ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, জরিমানা- সিলগালা  «» নওগাঁয় সড়ক দুর্ঘটনায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নিহত «» নওগায় মাদকবিরোধী অভিযান, টেপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার «» যুবসমাজকে নৈতিক অবক্ষয় থেকে ফেরাতে যুব জমিয়তের হাতকে শক্তিশালী করতে হবে; সিলেটে যুব জমিয়তের কাউন্সিলে নেতৃবৃন্দ  «» বগুড়া আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮ «» ইংল্যান্ডের দক্ষিণ উপকূলের বর্ণমাউথ সি-সাইডে কার্ডিফ কমিউনিটির বনভোজন অনুষ্ঠিত «» সমাজের কল্যাণে স্বেচ্ছাসেবীসংগঠনের ভূমিকা অপরিসীম- কয়েছ লোদী «» কমলগঞ্জে পুলিশের অভিযানে পাইপগান উদ্ধার; মামলা দায়ের «» কমলগঞ্জে বন বিভাগ ও বিজিবি’র যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ «» শ্রীমঙ্গলে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

দৌলতপুরে সাংস্কৃতিক উৎসব ও লোকজ মেলা অনুষ্ঠিত

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা পর্যায়ে জনসাধারনকে সাংস্কৃতিক কর্মকান্ডের
মাধ্যমে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে অবহিত করনের লক্ষে কুষ্টিয়া দৌলতপুর উপজেলা
প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে “সৃজনে উন্নয়নে বাংলাদেশ” শীর্ষক সাংস্কৃতিক
উৎসব ও লোকজ মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে
একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষীণ শেষে উপজেলা
কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে শষ হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা
শারমীন আক্তার, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইকফাত
আরা জলি কবিরাজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমূল হক, এসিল্যান্ড জাহাঙ্গীর আলম, প্রকল্প
বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান। আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের
কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। এর পর শহীদ মিনার চত্বরে লোকজ
মেলায় বিভিন্ন দপ্তরের উন্নয়ন মূলক কাজের প্রদর্শনী সহ বাংলাদেশ বেতার ও টিভি শিল্পিদের নিয়ে
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।