বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-কে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবীতে জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মিজানুর রহমান (ভিপি মিজান) এর নেতৃত্বে ৩০/১০/২০১৮ইং মঙ্গলবার সকাল ১১.৩০ ঘটিকার সময় মৌলভীবাজার শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি সমশেরনগর রোড এসআইবিএল ব্যাংক-এ সামন থেকে শুরু করে চৌমুহনা হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চাঁদনীঘাট ব্রীজ এর সম্মুখে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে জেলা বিএনপি নেতা মুহিতুর রহমান হেলাল এর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মিজানুর রহমান (ভিপি মিজান), জেলা তাঁতীদলের আহবায়ক ও জেলা বিএনপি নেতা আব্দুর রকিব সাবু, জেলা বিএনপি’র সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউ পি চেয়ারম্যান মোঃ শামীম আহমদ, জেলা বিএনপি নেতা আব্দুস সালাম মেম্বার, ফারুক আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী, সহ সভাপতি আহমেদ আহাদ, আবু বক্কর তালুকদার, মোঃ শহিদ আহমদ, আমিরুল ইসলাম সাহেদ, জেলা জিয়া মঞ্চের আহবায়ক মুনাহিম কবির মেম্বার, পৌর তাঁতীদলের আহবায়ক মশিউর রহমান বেলাল, সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াহিদুজ্জামান দুলাল, সাবেক ছাত্রনেতা জাকির হোসেন সাফিন, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সাজ্জাদ আহসান, আব্দুল কাইয়ুম, তথ্য ও গবেষণা সম্পাদক সাইফুল ইসলাম, সহ অর্থনীতি সম্পাদক জহিরুল ইসলাম জুবেদ সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। জেলা বিএনপি’র সাধারন সম্পাদক মিজানুর রহমান তার বক্তব্যে অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবী জানান। তিনি আরও বলেন দেশনেত্রীকে মুক্তি দিয়ে এবং জাতীয় সংসদ ভেঙ্গে নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার আহবান জানান সরকারের নিকট। দেশ নেত্রীকে মুক্তি না দিলে দেশের মানুষকে সংগে নিয়ে আন্দোলনের মাধ্যমে দেশ নেত্রীকে মুক্ত করা হবে। ষড়যন্ত্রমূল মিথ্যা মামলার এই রায় দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে।
মিজানুর রহমান (ভিপি মিজান)
সাধারন সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি
মৌলভীবাজার জেলা শাখা।






