রোকনুজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি॥কুষ্টিয়ার সদর উপজেলার কবুরহাট পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ০১ জন নিহত হয়েছে। এই ঘটনায় প্রায় ৮শত পিস ইয়াবা , অস্ত্রও গুলি উদ্ধার করে পুলিশ। বন্দুকযুদ্ধের ঘটনায় পুলিশের ২ উপ-পরিদর্শকসহ ৭সদস্য আহত হয়েছে। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, রাত অনুমান ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে সদর উপজেলার কবুরহাট এলাকায় দু দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি চলছে।
এমন সংবাদের ভিত্তিতে মডেল থানার একদল ফোর্স ঘটনাস্থলে পৌছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী পাল্টা পুলিশের উপর গুলি বর্ষণ করে। এতে পুলিশও জবাব দিলে ত্রীমুখি বেশ কিছুক্ষণ বন্দুকযুদ্ধ চলে। বন্দুকযুদ্ধ থেমে গেলে ঘটনাস্থল থেকে পুলিশ আহত অবস্থায় এক যুবককে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ তার নাম পরিচয় কিছুই জানাতে পারেনি। এ ঘটনায় চারজন পুলিশ সদস্য আহত হয়েছে। নিহত যুবক মাদক ব্যবসায়ী বলে পুলিশ দাবী করেছে। ঘটনাস্থল থেকে পুলিশ ১টি বিদেশী পিস্তল, ২টি পিস্তলের ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি ও ৮শ পিচ ইয়াবা উদ্ধার করেছে