আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

আজকের পর জাতীয় ঐক্যফ্রন্টের সাথে আরো সংলাপ? প্রথমদিন সংলাপের সময় ২ ঘণ্টা

আরো একটি রাজনৈতিক সংলাপের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ। আজ সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শুরু হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রথমদিনের সংলাপের জন্য সময় নির্ধারিত আছে দুই ঘণ্টা। অর্থাৎ সন্ধ্যা ৭টায় শুরু হয়ে রাত ৯টায় সংলাপ শেষ হওয়ার কথা।

‘তবে, এর মানে এই না যে ওই সময়ের মধ্যেই সব কথা শেষ করে ফেলতে হবে। আবার এমনও নয় যে জোর করে সংলাপকে দীর্ঘায়িত করা হবে,’ বলে মন্তব্য করেছেন সংলাপ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট একজন রাজনীতিক।

তিনি ইঙ্গিত দিয়েছেন যে, যদি শুরুটা দু’ পক্ষের কাছেই ইতিবাচক মনে হয় তাহলে আজকের পরও সংলাপ অব্যাহত থাকতে পারে।

তবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকল্পধারার সঙ্গে সংলাপের জন্য শুক্রবার সন্ধ্যায় সময় দিয়ে রেখেছেন। আর ৫ নভেম্বর জাতীয় পার্টির সঙ্গে তার সংলাপে বসার কথা।

সংলাপের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, প্রধানমন্ত্রী আজকের পরও জাতীয় ঐক্যফ্রন্টের সাথে আরো সংলাপে বসতে চাইলে সেটা দুয়েকদিনের মধ্যেই হবে। কারণ হিসেবে তারা নির্বাচনের তফসিলের বিষয়টির কথা মনে করিয়ে দিয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন। সেখানে তফসিল বিষয়ে আলোচনার পর আগামী সপ্তাহেই ইসি তফসিল ঘোষণা করবে। আগের ঘোষণা অনুযায়ী, ৭ নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করার কথাচ্যানেল আই