আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

সোনালী ব্যাংকের জালনোট প্রতিরোধে কর্মশালা

এমদাদুর রহমান চৌধুরী জিয়াঃউপজেলা পর্যায়ে জালনোট প্রতিরোধের উদ্দেশ্যে সোনালী ব্যাংক লিঃ বড়লেখা শাখার আয়োজনে শাখা ভবনের ২য় তলায় জালনোট প্রতিরোধ ও আসল নোট চেনার উপায় শীর্ষক এক কর্মশালার অনুষ্ঠিত হয়েছে। ১লা নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক সিলেটের তত্বাবধানে বুধবার বিকাল ৪ হতে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মশালার প্রয়োজনীয়তা উপর গুরুত্বারোপ করে জালনোটের ক্ষতিকর দিগগুলোর উপর বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাশ নান্টু।
শাখা ব্যবস্থাপক হুমায়ুন কবির মজুমদার এসপিও এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাবুল কুমার চন্দ পিন্সিপাল অফিসার, মাসুদ আহমদ সিনিয়র অফিসার এবং প্রতিটি আসল নোটের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আলোচনা ও ভিডিও ফোটেজের মাধ্যমে ব্যবসায়ি, ব্যাংকার, এনজিওকর্মীসহ সকলের সামনে তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের রিসোর্স পার্সন মোঃ আব্দুল হাদী। তাছাড়া কর্মশালাটির সমন্বয়কারি বাংলাদেশ ব্যাংক সিলেটের কারেন্সী শাখার উপব্যবস্থাপক জ্যোতি মোহন বিশ্বাস জনসাধারণের বিভিন্ন প্রশ্নের সমাধানে বক্তব্য রাখেন। কর্মশালাকে সফল করতে শতাধিত জনসাধাণ ছাড়াও উপ-জেলা মহিলা ভাইসচেয়ারম্যান রেহানা বেগম, ব্যবসায়ি নেতৃবৃন্দ আতিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।