চলমান সংলাপের অংশ হিসেবে আজ রাতে ১৪ দলের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংলাপে আসন ভাগাভাগি নিয়েও কথা হবে বলে জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
শুরুতে আওয়ামী লীগের সঙ্গে সংলাপের আগ্রহ জানিয়েছিল জাতীয় ঐক্যফ্রন্ট। সেই সংলাপ হওয়ার আগেই আরও বেশ কয়েকটি দল এবং জোট আওয়ামী লীগের সঙ্গে সংলাপ করতে চেয়ে চিঠি দেয়।
প্রধানমন্ত্রী ইতিবাচক সাড়া দেয়ার পর ১ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্ট এবং ২ নভেম্বর যুক্তফ্রন্টের সঙ্গে অনুষ্ঠিত হয় সংলাপ। আর সোমবার সংলাপ হবে জাতীয় পার্টির সঙ্গে।






