রোকনুজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি॥কুষ্টিয়ার ভেড়ামারায় দু’দল মাদকবিক্রেতার মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি তিনি মাদক বিক্রেতা। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করেছে।সোমবার রাত ৩টার দিকে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের জিকে সেচ প্রকল্পের ৪-৫ নম্বর ব্রিজের মাঝখানে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শামীম প্রতিবেদককে জানান, মাদক ক্রয় বিক্রয়কে কেন্দ্র করে দু’দলের মধ্যে গুলি বিনিময় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ চাঁদগ্রাম ইউনিয়নের জিকে সেচ প্রকল্পে যায়। এসময় সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন
কুষ্টিয়া ভেড়ামারায় বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত
Catagory : কুষ্টিয়া, মৌলভীবাজার | তারিখ : নভেম্বর, ৫, ২০১৮, ২:২৪ অপরাহ্ণ • ৮ বার পঠিত






