আজ-  ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» অসহায় মানুষের পাশে সাব্বির করিম ফাউন্ডেশন «» শ্রীমঙ্গলে চা বাগান থেকে ১৬ ফুট লম্বা বিশাল অজগর উদ্ধার «» মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» Professor Dr. Selim Raihan Joins TIB Board of Trustees «» যুক্তরাজ্যে ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত «» বগুড়া সান্তাহারে লিজ নেওয়া পুকুরের দখল পেলেন বৈধ গ্রহীতা «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন। «» ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন «» যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত «» নওগাঁর ধামইরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, স্বামী আটক

কুষ্টিয়ায় ফেন্সিডিল সহ মোটরসাইকেল আরোহী আটক

রোকনুজ্জামান কুষ্টিয়া॥কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ১০বোতল ফেন্সিডিল সহ মোটরসাইকেল আরোহী আটক। কুষ্টিয়া জেলার মাননীয় পুলিশ সুপার, জনাব এসএম তানভীর আরাফাত পিপিএম এর নির্দেশে কুষ্টিয়া ইবি থানার অফিসার ইনচার্জ রতন শেখ ডিউটি করা কালীন সময়ে মটরসাইকেল ও ১০পিস ফেন্সিডিল সহ একজন কে আটক করেছে। জানা যায় দুপুর ১২ : ৩০ মিনিটের সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে দিয়ে অভিনব কায়দায় ফেন্সিডিল গুলি মোটরসাইকেল এ লুকায়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে চলে যাচ্ছিলো। এ সময় মোটরসাইকেল আরোহীকে দেখে পুলিশের সন্দেহ হলে তাকে তল্লাশি করে মটরসাইকেল থেকে ১০ বোতল ফেন্সিডেল উদ্ধার করে ইবি থানা পুলিশ। আটক কৃত আসামী হলো ফরিদপুর জেলার মধুখালী থানার নোয়াপাড়া গ্রামের মৃত ফাকু বিশ্বাসের ছোট ছেলে জসিম বিশ্বাস (২৬)। এ রিপোর্ট লেখা পর্যন্ত ইবি থানায় জসিমের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিলো।