আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

সংঘর্ষে জড়িতদের শাস্তি দেয়া হবে: প্রধানমন্ত্রী

নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর আদাবরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা তদন্ত করে জড়িতদের শাস্তি দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনশনিবার দলের ধানমন্ডির কার্যালয়ে অনুষ্ঠিত সম্পাদক মণ্ডলীর সভায় তিনি এ নির্দেশ দেন বলে তাকে উদ্ধৃত করে সাংবাদিকদের জানান অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।তিনি আরো জানান, এই ঘটনার তদন্ত প্রতিবেদন আগামী দু’একদিনের মধ্যে দিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

শনিবার মনোনয়ন প্রত্যাশী দুই নেতার সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ হয়। ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সময় গাড়ি চাপায় নিহত দুইজন।এ ঘটনার পর ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহের জন্য মিছিল নিয়ে যাচ্ছিল তার সমর্থক ও নেতাকর্মীরা। সে সময় আদাবর এলাকায় প্রথম তাদের উপর হামলা হয়।ঘটনার জন্য আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা স্থানীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক কে দায়ী করেন।এই ঘটনার পর আওয়ামী লীগ নেতা সাদেক খানের পক্ষে হাসপাতালে বিক্ষোভ দেখিয়েছে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা।তবে হত্যাকারী বা হামলাকারী যেই হোক না কেন তাদের খুঁজে বের করে দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন জাহাঙ্গীর কবির নানক।