দৌলতপুর প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে মাসিক আইনশৃংখলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন আক্তারের সভাপতিত্বে, বক্তব্য রাখেন দৌলতপুর থানার নবাগত ওসি মোঃ নজরুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা ছানোয়ার আলী, উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, মথুরাপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজমল হোসেন, সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম (শাহীন), চেয়ারম্যান আশরাফুল ইসলাম,আবু ইউসুফ লালু, জামিরুল ইসলাম বাবু, সভায় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, কাজী উপস্থিত ছিলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠ ভাবে সম্পন্ন করা সহ আইন শৃংখলা পরিস্থিতি উন্নতি মাদক,চুরি,ডাকাতী সন্ত্রাসী কর্মকান্ড রোধ কল্পে সিদ্ধান্ত গৃহীত হয়।
দৌলতপুরে মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
Catagory : কুষ্টিয়া, মৌলভীবাজার | তারিখ : নভেম্বর, ১২, ২০১৮, ৬:৪৭ অপরাহ্ণ • ২ বার পঠিত






