আজ-  ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে লিজ নেওয়া পুকুরের দখল পেলেন বৈধ গ্রহীতা «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন। «» ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন «» যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত «» নওগাঁর ধামইরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, স্বামী আটক «» যুক্তরাজ্যে ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ «» উৎসবমুখর বর্ণাঢ্য আয়োজনে কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন «» মৌলভীবাজারে স্বামীর সম্পত্তি দখল ও আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন «» নওগাঁয় এক দিনে ৪ জনের মরদেহ উদ্ধার

দৌলতপুরে এসএসসি পরীক্ষার ফরম পূরণে বাড়তি ফি আদায়ের অভিযোগ


দৌলতপুর প্রতিনিধি : এসএসসির ফরম পূরণের জন্য শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ১ হাজার ৮শ টাকা নির্ধারণ করেছিল শিক্ষা
বোর্ডগুলো। এভাবে প্রতিবছরই কম ফি ধার্য করে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। দেশের স্কুলগুলো শিক্ষার্থী অভিভাবকদের কাছে থেকে
বিভিন্ন অযুহাতে এর কয়েকগুণ টাকা আদায় করেছে স্কুল কর্তৃপক্ষ। কোন নোটিশ ছাড়াই কোথাও আদায় করার একটি অংশ
ব্যাংকে, অন্য অংশ নগদ গ্রহণ করা হয়েছে। এ বছরই বাড়তি ফি আদায় করছে তা নয়। বছরের পর বছর একই চিত্র। অনিয়ম হলেও
বিষয়টি এখন স্বাভাবিক হিসাবে দেখছে স্কুলগুলো।
অভিভাকরা বলছেন, অবস্থাটা এমন যে, নানা ফন্দি, নানা কৌশলে শিক্ষার্থীদের কাছে থেকে যত বেশি টাকা আদায় করা যায়। স্কুল
র্কর্তৃপক্ষের পকেট ততটাই ভারি হবে অনৈতিক অর্থে। এসএসসি ও সমমানের পরীক্ষায় অনলাইনে ফরম পূরন শুরু হয়েছে ৭ নভেম্বর।
শেষ হয়েছে ১৪ নভেম্বর। তবে শিক্ষার্থীরা বিলম্ব ফি দিয়ে ১৬ থেকে ২১ নভেম্বর পর্যন্ত তা পূরণ করতে পারবেন। স্কুল কর্তৃপক্ষের
দাবি অনুযায়ী অসহায় অভিভাবকরা অনেক কষ্টকরে সন্তানের ফরম পুরণ করিয়েছেন। ২০১৯ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ফরম
পূরণের ক্ষেত্রে শিক্ষার্থী প্রতি সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার ৬৮০ থেকে এক হাজার ৮০০ টাকা। বিজ্ঞান,
মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থী ভেদে ফি একটু কম-বেশি হবে। সব বিভাগের জন্যই বিলম্ব ফি নির্ধারণ করা হয়েছে
১০০ টাকা। আগামী বছরের ফেব্রয়ারির শুরুতেই এসএসসি পরীক্ষা শুরু হবে। ইতিমধ্যে স্কুলগুলোর নির্বাচনী পরীক্ষা শেষ হয়েছে।
স্কুলের এসব শিক্ষার্থীদের কার্যক্রমও শেষ হয়েছে। বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের একাধিক ছাত্র ছাত্রী জানান আমারা একাধীকবার
স্যারের কাছে গেলেও স্যার আমাদের সাথে খুব খারাপ ব্যাবহার করেছে। এই সারিতে প্রথমে আছে আদাবাড়ীয়া মাধ্যমিক
বিদ্যালয় এ বিষয়ে সরেজমিনে দেখতে গেলে , ডাংমড়কা কে সি ভি এন মাধ্যমিক বিদ্যালয়,আদাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়।
নিচ্ছে ছাত্র ছাত্র প্রতি সর্ব নিম্ন ২৫ শত টাকা থেকে ৩ হাজার টাকা করে । ডি জি টি মাধ্যমিক বিদ্যালয়, প্রাগপুর
মাধ্যমিক বিদ্যালয়, ২৫ শত টাকা করে। দরিপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ২৬ টাকা করে, দৌলতপুর সরকারি পাইলট মাধ্যমিক
বিদ্যালয় , দৌলতপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ছাত্র ছাত্রী প্রতি ২২ শত টাকা, জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ে ২৩ শত টাকা, বালির
দিয়াড় মাধ্যমিক বিদ্যালয়ে ২৩ শত টাকা, দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ে ২৫ শত টাকা, করে অর্থ আদায় করছে বলে জানান ছাত্র
ছাত্রী ও অভিভাবকরা। এ বিষয়ে আর দেখতে গেলে বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়, গোয়ালগ্রাম মাধ্যমিক বিদ্যালয়,আসিস
মাধ্যমিক বিদ্যালয়,পি এস এস মাধ্যমিক বিদ্যালয়,তারাগুনি মাধ্যমিক বিদ্যালয়, ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয় ।ছাত্র ছাত্রী প্রতি,
বিজ্ঞান বিভাগ ১৮ শত টাকা ও মানবিক বিভাগ প্রতি ১৭ শত টাকা করে ফর্ম পূরণের অর্থ আদায় করছে। কিন্তু বিদ্যালয় থেকে ছাত্র
ছাত্রীদের কোন রশিদ দেওয়া হয়নি। এছাড়াও দৌলতপুরের প্রায় মাধ্যমিক বিদ্যালয়ের একই চিত্র। এ বিষয়ে সরজমিনে সাংবাদিকেরা
গেলে দেখাযাই ছাত্র ছাত্রীদের কাছ থেকে টাকা নেওয়া হলেও তাদেরকে কোন রোশিদ দেওয়া হয়নি কেন শিক্ষদের কাছে জানতে চাইলে
তারা জানান রশিদ বই পরে দেবো।
এবিষয়ে দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নাজমুল হক জানান এস এস সি পরিক্ষার ফরম পূরনের জন্য
মানবিক শাখার ১৬,৮০ টাকা এবং বিজ্ঞান শাখার ১৮,০০ টাকার উপরে নিলে সেটা আইনের বাইয়রে হবে কিন্তু কেউ যদি
অতিরিক্ত টাকা আদায় করে, তাদের বিরুদ্ধে তদন্ত করে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবেএ উপজেলা নির্বাহী কর্মকর্তা
শারমিন আক্তার জানান, বোর্ড নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত কোন ফি কোন অজুহাতে আদায় করা যাবে না প্রমান পেলে আইন
আনুক ব্যবস্থা নেওয়া হবে।
দৌলতপুরে ৫টি হত্যা সহ ডাকাতী মামলার আসামী
আটক
দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরের আল্লারদর্গা থেকে পুলিশ মঙ্গলবার রাতে ১টি এলজি সহ মিরপুরের কেপুর
গ্রামের কুক্ষাত সন্ত্রাসী একাধীক হত্যা ও ডাকাতী মামলার আসামী রবিউিল ইসলামের ছেলে বিপুল(৩৫) তার
সহযোগী আবু বক্করের ছেলে মালেক(৩০) কে মিরপুরের মির্জানগরবাড়ী থেকে আটক করেছে ।
ওসি নজরুল ইসলাম জানান বিপুলের বিরুদ্ধে দৌলতপুর সহ বিভিন্ন থানায় ৫টি হত্যা ও ১টি ডাকাতী মামলা
রয়েছে।
দৌলতপুরে বাক প্রতিবন্ধী মেয়ে ধর্ষনের
স্বীকার
দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে রৈাগীরচর এলাকার এক বাকপ্রতিবন্ধী মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে
কৌশলে ৩দিন আটকে রেখে ধর্ষন করেছে লম্পট রানা হোসেন।অভিযোগ সুত্রে জানাযায় ১০-১১-২০১৮ ইং তাং বিকেল সাড়ে ৪টার দিকে আল্লারদর্গা মাষ্টারপাড়া এলাকার আফাজ
উদ্দিনের ছেলে রানা হোসেন (২২) ও সোহেল রানার স্ত্রী বেলী খাতুন (২৫) বৈরাগীরচর এলাকার এক প্রতিবন্ধি মেয়েকে
বিয়ের প্রলোভন দেখিয়ে কৌশলে আল্লারদর্গা মাষ্টারপাড়ার ইয়াসিন আলী মোল্লার ছেলে আশরাফুল ইসলামের ভাড়া
বাড়িতে ৩দিন যাবৎ জোরপূর্বক ধর্ষণ করেন লম্পট রানা হোসেন।
এব্যাপারে মঙ্গলবার দৌলতপুর থানায় মেয়ের মা বাদী হয়ে একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে
মামলা নং ২৪।