আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

বিএনপি নেত্রী নিপুণ রায় গ্রেপ্তার

রাজধানীর নয়া পল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় জড়িত অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ দলের নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি।

বৃহস্পতিবার সন্ধ্যার পর কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে ডিবি পুলিশ তাকে আটক করে নিয়ে যায় বলে চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।

এসময় বিএনপির আরেক নেত্রী কণ্ঠশিল্পী বেবী নাজনীনকে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেয়া হয়তবে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে পুলিশের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন গোয়েন্দা কর্মকর্তা নিপুণ রায়কে গ্রেপ্তারের কথা নিশ্চিত করে বলেন, গতকালকের সংঘর্ষের ঘটনায় জড়িত ছিলেন তিনি।

বুধবার বিএনপি অফিসের সামনের পুলিশের সাথে বিএনপির সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় গয়েশ্বরের পুত্রবধূ নিপুণ রায় এজাহারভুক্ত আসামি