আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

কোন মুলার লোভে ধানের শীষে নির্বাচন করতে যাচ্ছেন?

কোন মুলার লোভে ড. কামাল হোসেন ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে যাচ্ছেন, জাতি তা জানতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফশনিবার(১৭ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘বঙ্গবন্ধু-বাংলাদেশ এক ও অভিন্ন’ গ্রন্থের প্রকাশনা উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এসময় হানিফ বলেন, ‘আপনার কি সেই অতীতের কথা মনে পড়ে না- যে ধানের শীষ, যে বিএনপির প্রতি আপনি ঘৃণা প্রকাশ করেছিলেন, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে কথা বলেছিলেন। আজ এই যুদ্ধাপরাধী ও জামায়াতের সঙ্গে জোট করে আপনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে ভবিষ্যতে রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখছেন। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।’ মাহবুব উল আলম হানিফ বলেন, ‘ড. কামাল হোসেন একজন বিশিষ্ট আইনজীবী। আমরা অনেকেই তাকে শ্রদ্ধার সঙ্গে দেখে আসছি। একটি স্বচ্ছ রাজনীতি করার জন্য তিনি একটি জোট গঠন করেছেন। নাম দিয়েছেন ঐক্যফ্রন্ট। আমরা ধন্যবাদ জানিয়েছিলাম ঐক্যফ্রন্টকে। কিন্তু অবাক হলাম, বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটালো, পুলিশের গাড়িতে আগুন দিল আর ঐক্যফ্রন্টের নেতা হিসেবে ড. কামাল হোসেনকে একটা টু শব্দ করতে দেখিনি। কোনো নিন্দাও করেননি, দুঃখ প্রকাশও করেননি। এতে এটাই প্রমাণ হয় যে, তিনি ঐক্যফ্রন্টের নেতা হলেও সব কলকাঠি নাড়ছে লন্ডন থেকে। ড. কামাল হোসেন লন্ডনের ভয়ে প্রতিবাদ করেনি অথবা অন্য কোন মুলার লোভে তিনি এটা নিয়ে প্রতিবাদ করেন নাইহানিফ আরো বলেন, ‘এই ধানের শীষ, জাতির সঙ্গে মুনাফিকই করেছে। এই ধানের শীষ নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। আপনি কোন মুলার লোভে এখন সেই ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে যাচ্ছেন, জাতি জানতে চায়।সময়