আজ-  ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» নওগাঁয় সড়ক দুর্ঘটনায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নিহত «» নওগায় মাদকবিরোধী অভিযান, টেপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার «» যুবসমাজকে নৈতিক অবক্ষয় থেকে ফেরাতে যুব জমিয়তের হাতকে শক্তিশালী করতে হবে; সিলেটে যুব জমিয়তের কাউন্সিলে নেতৃবৃন্দ  «» বগুড়া আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮ «» ইংল্যান্ডের দক্ষিণ উপকূলের বর্ণমাউথ সি-সাইডে কার্ডিফ কমিউনিটির বনভোজন অনুষ্ঠিত «» সমাজের কল্যাণে স্বেচ্ছাসেবীসংগঠনের ভূমিকা অপরিসীম- কয়েছ লোদী «» কমলগঞ্জে পুলিশের অভিযানে পাইপগান উদ্ধার; মামলা দায়ের «» কমলগঞ্জে বন বিভাগ ও বিজিবি’র যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ «» শ্রীমঙ্গলে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার «» শ্রীমঙ্গলে পুলিশের বাধা পেরিয়ে হবিগঞ্জের পথে এনসিপির নেতারা

দৌলতপুর থানার এস আই সাইফুল ইসলামকে পারফরমেন্স এ্যাওয়ার্ড প্রদান

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশের উপ-পরিদর্শক সাইফুল ইসলাম ঐকান্তিক প্রচেষ্টায় জেলার মোট ৭ টি পারফরমেন্স এ্যাওয়ার্ডের মধ্যে প্রথম স্থান অধিকার করে জেলার শ্রেষ্ঠ এস আই নির্বাচিত হওয়ায় এ্যওয়ার্ড প্রদান করেছেন জেলা পুলিশ সুপার। দৌলতপুর থানার এস আই সাইফুল ইসলাম স্ব-শরীরে উপস্থিত থেকে এ এ্যাওয়ার্ড গ্রহণ করেন। অভিযানের নেতৃত্ব প্রদানেই বেশি পারফরমেন্স এ্যাওয়ার্ড লাভের ক্ষেত্রে অন্যতম কারণ বলে জানা গেছে। ১৮ নভেম্বর রবিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে কনফারেন্স হলরুমে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলার সুযোগ্য পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম এর নিকট থেকে এই পারফরমেন্স এ্যাওয়ার্ড (অক্টোবর/১৮) গ্রহণ করেন, দৌলতপুর থানা পুলিশের এস আই সাইফুল ইসলাম। জানা যায় জেলার মোট ৭ টি থানার মধ্যে ওয়ারেন্ট, সাজাপ্রাপ্ত আসামী অধিক গ্রেফতার ও অস্ত্র-মাদকসহ বিভিন্ন অভিযানের ক্ষেত্রে সফল হওয়া পুলিশ কর্মকর্তাদের মাঝে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়। ফলে পারফরমেন্স পর্যালোচনায় ৭ টি এ্যাওয়ার্ড এর মধ্যে দৌলতপুর থানা পুলিশ কৃতিত্বের সাথে অধিকতর ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতারসহ বিভিন্ন অভিযানে অবদান রাখার জন্য সেরা এ্যাওয়ার্ড লাভ করেন। অন্যদিকে দৌলতপুর থানাতে খোঁজ নিয়ে জানাগেছে এস আই সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন, তিনি অস্ত্র-মাদক উদ্ধারসহ বিভিন্ন অভিযানে ব্যাপক অবদান রেখেছেন। এব্যাপারে এস আই সাইফুল ইসলাম জানান, দৌলতপুর থানার দক্ষ অফিসার ইন চার্জের নির্দেশনায় ও থানার সকল অফিসার ফোর্সের সহযোগিতায় এটা দৌলতপুর থানার অর্জন। ভবিষ্যতে এই পারফরমেন্স ধরে রেখে সন্ত্রাস, মাদক নির্মুল ও আইনশৃঙ্খলা রক্ষার্থে আমরা জনসাধারনের পাশে থেকে কাজ করে যাব। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, আমি আমার থানার অফিসার ফোর্সদের নিয়ে প্রতিনিয়ত অস্ত্র-মাদক এবং সন্ত্রাস নির্মূল, ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতারে অভিযান পরিচালিত করি। ভবিষ্যতে এই পারফরমেন্স ধরে রাখতে এবং আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে থানা এলাকা জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অধিকতর উন্নয়নে আমি নিরলস ভাবে কাজ করে যাবো।