আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

তারেকের ব্যাপারে পদক্ষেপ নিতে ইসিকে আওয়ামী লীগের চিঠি

দণ্ডিত ও পলাতক ব্যক্তি হিসেবে তারেক রহমানের ভিডিও কনফারেন্সে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ নির্বাচনী আচরণ বিধির সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে এ ব্যাপারে পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে আওয়ামী লীগ।রোববার দলটির সভাপতি মন্ডলির সদস্য কর্নেল ফারক খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে চিঠি দিয়ে অাসে।এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার বোর্ডে ভিডিও কনফারেন্সে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার নেন।এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন: একজন দণ্ডিত, পলাতক আসামি ভিডিও কনফারেন্সে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারে অংশ নিতে পারে কি না এ ব্যাপারে ইসি’র দৃষ্টি আকর্ষণ করেন ?রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের দেয়া এক সাক্ষাতকারে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, তারেক রহমানের ভিডিও কনফারেন্সের ব্যাপারে কেউ তথ্য-প্রমাণসহ অভিযোগ করলে বিদ্যমান আইন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)।‘‘আর যদি আইনের ভেতর কিছু না থাকে তাহলে আমরা নিজেরা কমিশন বসে কি করতে পারি সেটা পর্যালোচনা করে দেখে তারপরে সে ব্যাপারে সিদ্ধান্ত নেব বলে সাংবাদিকদের জানান তিনি।’’রোববার সকালে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির দলীয় মনোনয়ন বোর্ডের অন্যন্যা সদস্যদের সঙ্গে লন্ডন থেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নেন।চ্যানেল আই