আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

থার্টিফার্স্টে কোনো অনুষ্ঠান নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনের কারণে এবার থার্টিফার্স্ট রাতে কোনো অনুষ্ঠান না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। রোববার সচিবালয়ে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আয়োজিত সার্বিক নিরাপত্তা সভায় এসব জানান তিনি।

আগের দিনই দেশের একাদশ জাতীয় নির্বাচন হবে এবং পর দিন ইংরেজি বর্ষ বিদায়ের আনুষ্ঠানিকতা। এজন্য বিশৃঙ্খলা এড়াতে ও নিরাপত্তার স্বার্থে কোনো আয়োজন না রাখার তাগিদ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।চ্যানেল আই

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাসার ছাদে বা খোলা জায়গায় থার্টিফার্স্ট নাইটের অনুষ্ঠান করা যাবে না, বৈধ অস্ত্রও বহন করাও যাবে না। ডিজে পার্টি করা যাবে না।

থার্টিফার্স্ট নাইটে কোথাও কোনো আতশবাজি বা পটকা ফোটানোর যাবে না। এছাড়া স্টিকার ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাড়ি ঢুকবে না।

মন্ত্রী বলেন, পর্যটন এলাকাগুলোতেও ব্যাপক নিরাপত্তা ও সুরক্ষা দিতে ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন।আন্তর্জাতিক ও পাঁচ তারকা হোটেলের বাইরে কোনো বার খোলা থাকবে না।

আসাদুজ্জামান খাঁন বলেন, খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম উৎসব বড়দিনে প্রতিটি গির্জায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রতিটি চার্চে থাকবে সিসি ক্যামেরা।

পাশপাশি, চার্চগুলো নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তার ব্যবস্থা রাখা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, নির্বাচনকে কেন্দ্র করে পাঁচ লাখ আনসারসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিরাপত্তার জন্য তৈরি করা হচ্ছে। নির্বাচন কমিশন যেভাবে নিরাপত্তা চায় সেভাবে ব্যবস্থা করা হবে।

অবৈধ অস্ত্র উদ্ধারের যে প্রক্রিয়া চলমান আছে সে বিষয়েও সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন বলেও জানান মন্ত্রী