আজ-  ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» এলাকাবাসী ও এই ওয়ার্ডের মেম্বারসহ ২ বছর যাবৎ চেষ্টা করেও «» নবীগঞ্জে রবীন্দ্র গ্রন্থাগারে রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন «» কমলগঞ্জে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীকাউকে পিছিয়ে আমরা কোন ধরনের উন্নয়ন করতে পারব না «» জুয়া ও মাদকের ভয়াবহ বিস্তার -অপরাধের ঝুঁকিতে মৌলভীবাজার শহর, ধ্বংসের পথে কিশোর-যুব সমাজ (পর্ব ১)  «» নওগাঁ জেলার মান্দা উপজেলায় চিরনিদ্রায় শায়িত হলেন ৯ যুবক : শোকে স্তব্ধ তিন গ্রাম «» আদমদীঘি চাঁপাপুর ইউনিয়নের পুলিশ ফাঁড়ির নতুন জায়গা পরিদর্শন «» অবিলম্বে দেউন্ডি টি কোম্পানীর ৪ টি চা-বাগানের শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করে বাগান চালুর দাবি জানিয়েছে চা-শ্রমিক সংঘ «» বকেয়া মজুরি পরিশোধ করে বাগান চালুর দাবি চা-শ্রমিক সংঘের «» UNESCO-Led Youth Research Warns of Growing Climate Pressures on Indigenous Communities «» শ্রীমঙ্গলে লেবু বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নির্বাচনে যে দায়িত্ব দেবে, তা পালনে প্রস্তুত সেনাবাহিনী: সেনাপ্রধান

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার যে দায়িত্ব দেবে, সেই দায়িত্ব পালনে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদনির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হলে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে সেনাসদস্যদেরকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।রোববার দুপুরে সাভার সেনানিবাসের সিএমপিসিএন্ডএস এর প্যারেড গ্রাউন্ডে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন সেনাপ্রধান।অনুষ্ঠানে জেনারেল আজিজ আহমেদ এডহক ১১ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট (মেকানাইজড)’কে রেজিমেন্টাল কালার প্রদান করেন।এসময় তিনি রেজিমেন্টাল কালার প্রাপ্তির বিরল সম্মান ও গৌরব অর্জন করায় ‘এডহক ১১ বীর (মেকানাইজড)’ এর সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান।কর্মদক্ষতা, কঠোর পরিশ্রম এবং কর্তব্য নিষ্ঠার স্বীকৃতি স্বারূপ অর্জিত পতাকার মর্যাদা রক্ষার জন্য যে কোন ত্যাগ স্বীকারে সব সময় প্রস্তুত থাকার নির্দেশও দেন তিনি।এর আগে সেনাপ্রধান প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, জ্যেষ্ঠ অফিসারগণ এবং জিওসি ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার এবং সাভার এরিয়া মেজর জেনারেল মোঃ আকবর হোসেন।প্যারেড শেষে সেনাপ্রধান সাভার ডিওএইচএস -এর কেন্দ্রীয় মসজিদ, সেনা স্কুল এন্ড কলেজ এবং দুটি লেকের উন্নয়ন কাজের উদ্বোধন করেন। এছাড়াও সাভার সেনানিবাস এলাকায় সেনা শপিং কমপ্লেক্স এর উদ্বোধন এবং সাভারের খেজুরটেক এলাকায় জেসিওদের জন্য আবাসিক কমপ্লেক্স এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক-নির্দেশনায় সেনাবাহিনীর কলেবর বৃদ্ধিসহ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের পাশাপাশি ১৯৯৯ সালে দ্বিতীয় পদাতিক রেজিমেন্ট হিসেবে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট প্রতিষ্ঠা করা হয়।অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ এবং সাভার সেনানিবাসের সকল অফিসার, জেসিও ও বিভিন্ন পদবীর সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।চ্যানেল আই