মৌলভীবাজার- ২, কুলাউড়া নির্বাচনী এলাকায় সংসদ নির্বাচনে বিএনপির একক প্রার্থী হিসেবে এড. এ.এন.এম আবেদ রাজা মনোনয়ন জমা দেয়ায় অভিনন্দন জানিয়েছেন কুলাউড়া উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক পৌরমেয়র কামাল উদ্দিন জুনেদ, সাধারণ সম্পাদক এম.এ মজিদ, পৌর বিএনপির সভাপতি সাবেক কাউন্সিলর শামীম আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মজিবুল আলম সোহেল। দলের জন্য নিরলসভাবে কাজের স্বীকৃতি স্বরূপ এ পরিবেশ সৃষ্টি হয়েছে বলে নেতৃবৃন্দ জানান।সাবেক কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের কারাবরণকারী নেতা, সিলেট বিভাগ বাস্তবায়নের কিংবদন্তী, ঢাকা মেট্রো বারের সাবেক সভাপতি ও সম্পাদক এড. এ.এন.এম আবেদ রাজা জাতীয়তাবাদী দলের আদর্শে অনুপ্রাণীত হয়ে ২০০৮ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে পুস্পস্তবক দিয়ে বিএনপিতে যোগ দেন এবং ৯ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত জোট সমর্থিত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার- ২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এরপর থেকে দলের জন্য জীবন বাজি রেখে কেন্দ্র, মৌলভীবাজার জেলা ও কুলাউড়ায় কাজ করতঃ বারবার কারাবরণ করে অসীম সাহসী, আপোষহীন নেতৃত্ব হিসেবে অভিষিক্ত হয়েছেন।৮ ফেব্রুয়ারি ২০১৮ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাদ- দেয়ার পর ১২ ফেব্রুয়ারি কুলাউড়া স্বাধীনতা স্মৃতিসৌধে তাঁর মুক্তির জন্য এককভাবে আমরন অনশন করে দেশবাসী ও বিশ^বাসীর দৃষ্টি আকর্ষণ করে আন্দোলন সংগ্রামের মশাল প্রজ্জ্বলিত করেন।
সিলেট বিভাগ বাস্তবায়নের সংগ্রামের নেতৃত্ব দেয়ার কারণে বিশ^ব্যাপী সিলেটবাসীর নিকট তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে। ১৯৮৭ সালে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের সুলতান-মোশতাক এবং আবেদ রাজা-রানা প্যানেল হওয়ার পর তিনি উদ্যোগী হয়ে ঐক্যকে অটুট রেখে নিজ প্যানেল প্রত্যাহার করে সুলতান-মোশতাক প্যানেলকে বিজয়ী করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি সুপ্রীমকোর্ট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ সভাপতি এবং গণতন্ত্র ও খালেদা জিয়া মুক্তি আইনজীবী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য হিসেবে আইনজীবীদের সংগ্রামকে সফলতার সাথে এগিয়ে নিচ্ছেন। ৮০’র দশকে পাসকোর্স ছাত্র আন্দোলনের ব্যানারে সংগ্রাম করে অনার্স ও পাসকোর্স মাস্টার্সদের চাকুরীর ক্ষেত্রে বৈষম্য দূর করে শিক্ষা ক্ষেত্রে বৈষম্য বিরোধী অবস্থান সুদৃঢ় করেন। সিলেট বিভাগ বাস্তবায়নের পর সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদের ব্যানারে সিলেটের সকল ন্যায়সঙ্গত দাবি আদায়ে সোচ্চার থেকেছেন। কুলাউড়ার উন্নয়নের ক্ষেত্রে কুলাউড়া রেলওয়ে, ওভার ব্রীজ উঁচুকরণ, কুলাউড়া-শাহাবাজপুর রেলপথ পুনঃচালু, হাকালুকি হাওরের উন্নয়ন সংগ্রাম এবং রাস্তাঘাট, হাট-বাজারের উন্নয়ন আন্দোলনসহ কুলাউড়াবাসীর দাবি আদায়ে তাঁর ভূমিকা গণমানুষের আস্থা অর্জন করেছে।২০০২ সালে আওয়ামী লীগের ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন বর্জনের পরও তিনি স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনের গ্রহণযোগ্যতা সৃষ্টিতে ভূমিকা পালন করেন। ঐ নির্বাচনে বর্তমান বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা মেয়র নির্বাচিত হয়েছিলেন। ঢাকা ফ্রেন্ডস ইউনিয়নের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে ঢাকার ৪র্থ বিভাগ ফুটবল লীগ (পাইওনিয়ার ফুটবল লীগ) চালুতে তাঁর বলিষ্ঠ ভূমিকা ছিল।
সিলেট বিভাগ বাস্তবায়নের সংগ্রামের নেতৃত্ব দেয়ার কারণে বিশ^ব্যাপী সিলেটবাসীর নিকট তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে। ১৯৮৭ সালে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের সুলতান-মোশতাক এবং আবেদ রাজা-রানা প্যানেল হওয়ার পর তিনি উদ্যোগী হয়ে ঐক্যকে অটুট রেখে নিজ প্যানেল প্রত্যাহার করে সুলতান-মোশতাক প্যানেলকে বিজয়ী করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি সুপ্রীমকোর্ট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ সভাপতি এবং গণতন্ত্র ও খালেদা জিয়া মুক্তি আইনজীবী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য হিসেবে আইনজীবীদের সংগ্রামকে সফলতার সাথে এগিয়ে নিচ্ছেন। ৮০’র দশকে পাসকোর্স ছাত্র আন্দোলনের ব্যানারে সংগ্রাম করে অনার্স ও পাসকোর্স মাস্টার্সদের চাকুরীর ক্ষেত্রে বৈষম্য দূর করে শিক্ষা ক্ষেত্রে বৈষম্য বিরোধী অবস্থান সুদৃঢ় করেন। সিলেট বিভাগ বাস্তবায়নের পর সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদের ব্যানারে সিলেটের সকল ন্যায়সঙ্গত দাবি আদায়ে সোচ্চার থেকেছেন। কুলাউড়ার উন্নয়নের ক্ষেত্রে কুলাউড়া রেলওয়ে, ওভার ব্রীজ উঁচুকরণ, কুলাউড়া-শাহাবাজপুর রেলপথ পুনঃচালু, হাকালুকি হাওরের উন্নয়ন সংগ্রাম এবং রাস্তাঘাট, হাট-বাজারের উন্নয়ন আন্দোলনসহ কুলাউড়াবাসীর দাবি আদায়ে তাঁর ভূমিকা গণমানুষের আস্থা অর্জন করেছে।২০০২ সালে আওয়ামী লীগের ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন বর্জনের পরও তিনি স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনের গ্রহণযোগ্যতা সৃষ্টিতে ভূমিকা পালন করেন। ঐ নির্বাচনে বর্তমান বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা মেয়র নির্বাচিত হয়েছিলেন। ঢাকা ফ্রেন্ডস ইউনিয়নের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে ঢাকার ৪র্থ বিভাগ ফুটবল লীগ (পাইওনিয়ার ফুটবল লীগ) চালুতে তাঁর বলিষ্ঠ ভূমিকা ছিল।প্রথিতযশা আইনজীবী এবং কুলাউড়ার সাবেক এমপি এবং কুলাউড়া অঞ্চলের অসংখ্য শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য মরহুম আলহাজ¦ এএনএম ইউসুফ এর ২য় পুত্র এড. আবেদ রাজাকে কুলাউড়াবাসী নির্বাচিত করলে কুলাউড়া উপজেলা একটি উন্নয়নের মডেল হবে এবং জাতীয় রাজনীতিতে কুলাউড়াবাসীর সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।






